Saturday, April 4, 2026

পরিকল্পনা করে বাড়ানো হচ্ছে মুস.লিম বিদ্বে.ষ, বি.স্ফোরক অভিনেতা নাসিরউদ্দিন!

Date:

Share post:

বলিউডের (Bollywood) বড় বড় অভিনেতাদের তালিকায় নিজের নাম উজ্জ্বল করেছেন নাসিরউদ্দিন শাহ (Nasiruddin Shah) । শুধুমাত্র সিনেমায় নয়, থিয়েটারেও চুটিয়ে অভিনয় করেছেন তিনি। সাধারণত বিত.র্ক এড়িয়ে চলতে ভালবাসলেও সামাজিক নানা ইস্যু নিয়ে সরব হতে বিন্দুমাত্র সময় নেননি এই অভিনেতা। সম্প্রতি দেশের বর্তমান অবস্থা নিয়ে আক্ষেপ শোনা গেল বর্ষীয়ান অভিনেতার গলায়। তিনি বলছেন সিনেমা কিংবা সিরিজে জোর করে ইসলাম ফোবিয়াকে (Islam Fobia) প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন নানা অছিলায় কিছু মুসলিম-বিরোধী ভাবনাচিন্তা ও ধ্যান-ধারণা সাধারণ মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।

অভিনেতা স্পষ্ট ভাবে নাম উচ্চারণ না করলেও তার ইঙ্গিত যে ছিল বিজেপি সরকারের (BJP Government) দিকে সেটা বেশ স্পষ্ট । সাম্প্রতিককালে নানাভাবে ধর্মকে হাতিয়ার করে ভোটের রাজনীতি করতে দেখা গেছে গেরুয়া শিবিরকে। হিন্দু রাষ্ট্রের ধ্বজা উড়িয়ে দেশের সার্বভৌমত্বকে নিজেদের মতো করে চালনা করার যে পরিকল্পনা বিজেপি সরকার প্রতিমুহূর্তে করে চলেছে, তা সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি, কারোর চোখ এড়িয়ে যায়নি। নাসির বলছেন, ধর্মের দোহাই দিয়ে জনপ্রতিনিধিদের মধ্যে ভোট চাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অভিনেতার কথায়, ‘‘ক্ষমতায় থাকা রাজনৈতিক দল সুকৌশলে এটা দেশের সাধারণ মানুষের মগজে ঢুকিয়ে দিচ্ছে। আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি, গণতন্ত্রের কথা বলি, তা হলে সব কিছুর মধ্যে ধর্মের পরিচয় দেওয়া হচ্ছে কেন? যাঁরা ধর্মের দোহাই দিয়ে ভোট পাচ্ছেন, তাঁদের সামনে তো নির্বাচন কমিশন স্রেফ নিরব দর্শক!’’ সাম্প্রতিককালে বিজেপির ‘জয় শ্রীরাম ‘ ধ্বনি নিয়ে একাধিক বিতর্ক হয়েছে। নাম না করে এই বিষয়টি নিয়েও সরব অভিনেতা। তাঁর প্রশ্ন এই কাজ যদি কোন মুসলিম নেতা করত তাহলে কি সবাই তাঁকে ছেড়ে যেত? যত সময় যাচ্ছে ততই মুসলিম বিদ্বেষ একটা ফ্যাশনে পরিণত হয়েছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নাসিরউদ্দিন শাহ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...