Saturday, April 4, 2026

ব্যাখ্যা সন্তোষজনক না হলে ক.ড়া পদক্ষেপ! ফের আদালতের তীব্র ভ.র্ৎসনার মুখে CBI

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) ধৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh), তাপস মণ্ডল (Tapas Mondal) ও নীলাদ্রি ঘোষের (Niladri Ghosh) বিরুদ্ধে চার্জশিট (Charge Sheet) জমা দিয়েছে সিবিআই (CBI)। কিন্তু সেই চার্জশিটেই বড়সড় ‘ভুল’৷ আর সেকারণেই আলিপুর আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি এদিন তদন্তকারী সংস্থার থেকে জবাব তলব করলেন আলিপুর আদালতের বিচারক।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও যাঁরা টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন, তাঁদের অভিযুক্ত হিসাবে না দেখিয়ে সাক্ষী হিসাবে দেখানো হয় চার্জশিটে. তবে বিষয়টি মোটেও ভালোভাবে নেননি বিচারক। আদালতের নির্দেশের পরও কেন এমন করল সিবিআই, সেটাই জানতে চান তিনি। এরপরই বিচারক নির্দেশ দেন সিবিআই-র তদন্তকারী অফিসারকে আগামী ২ জুন এই ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে রিপোর্ট জমা করতে হবে। শুধু তাই নয়, এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন বিচারক। তিনি বলেন, যদি তদন্তকারী অফিসারের ব্যাখ্যা সন্তোষজনক না হয় তবে নির্দিষ্ট পদক্ষেপ নেব।

পাশাপাশি মঙ্গলবারই বিচারক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক ও সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘আপনারা যা করছেন, তাতে ভবিষ্যতে আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন। তাই সেটা এড়াতে যা করার প্রয়োজন সেটাই করুন।’ এদিন বিচারক আরও বলেন, ব্যাখ্যা সন্তোষজনক না হলে সেক্ষেত্রে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে ৷ আর যেহেতু কলকাতা হাইকোর্টের নজরদারিতেই এই মামলার তদন্ত চলছে সেকারণেই হাই কোর্টকেও বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে জানানো হবে। পাশাপাশি আদালতের নির্দেশের কপি সিবিআইয়ের ডিরেক্টর (CBI Director) ও ডিআইজিকে (DIG) পাঠানোর নির্দেশ দেন বিচারক।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...