Saturday, April 4, 2026

বুধে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বুধবার নবান্নে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ বিগত কয়েক মাস ধরে মহার্ঘ্য ভাতা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, কেন্দ্রের হারে রাজ্যকেও মহার্ঘ্য ভাতা দিতে হবে। সেই হারে যা বকেয়া জমা হয়ে রয়েছে, যার পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা তাও দিতে হবে। এই নিয়ে এখন সুপ্রিম কোর্টেও মামলা চলছে। তার মধ্যেই মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কয়েকজন আন্দোলনকারী তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তিনি তাতে রাজী হয়েছেন এবং আগামিকাল অর্থাৎ বুধবার সেই বৈঠক হতে চলেছে নবান্নে। আর এই ঘোষণার পরে পরেই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।

আরও পড়ুন- তদন্তে অসহযোগিতার অভিযোগ, ইডির হাতে গ্রে.ফতার সুজয়কৃষ্ণ ভদ্র

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...