Friday, June 26, 2026

অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রে*ফতার আরও ১

Date:

Share post:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার করা হল আরও এক কুড়মি নেতাকে। বুধবার ঝাড়গ্রাম থানার পুলিশ গ্রেফতার করেছে ধনঞ্জয় মাহাতো ওরফে জয় নামে ওই কুড়মি নেতাকে। এর ফলে ওই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১০।

আরও পড়ুন:মূল অভিযুক্ত রাজেশের পাশে শুভেন্দু! কনভয় হামলার ঘটনায় বিজেপি যোগ আরও স্পষ্ট
এ প্রসঙ্গে ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, ‘‘আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে আদালতে তোলা হবে।’’ অভিষেকের কনভয়ে ছিলেন রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা। তাঁর গাড়ি-সহ একাধিক গাড়িতে ভাঙচুরের অভিযোগ ধৃতদের বিরুদ্ধে। ওই ঘটনায় জেলে গিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সিআইডিকে অনুমতি দিয়েছে আদালত। সোমবার ধৃত ৯ জনকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন ঝাড়গ্রাম আদালতের বিচারক। মঙ্গলবার সিআইডির তরফে ধৃত কুড়মি নেতাদের মধ্যে নীতিশ মাহাতো বাদে আট জনকে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছিল। হামলার নেপথ্যে মাথা কে, কার নির্দেশে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়েছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, ‘‘আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে আদালতে তোলা হবে।’’ অভিষেকের কনভয়ে ছিলেন রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা। তাঁর গাড়ি-সহ একাধিক গাড়িতে ভাঙচুরের অভিযোগ ধৃতদের বিরুদ্ধে। ওই ঘটনায় জেলে গিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সিআইডিকে অনুমতি দিয়েছে আদালত। সোমবার ধৃত ৯ জনকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন ঝাড়গ্রাম আদালতের বিচারক। মঙ্গলবার সিআইডির তরফে ধৃত কুড়মি নেতাদের মধ্যে নীতিশ মাহাতো বাদে আট জনকে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছিল। হামলার নেপথ্যে মাথা কে, কার নির্দেশে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়েছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।

প্রসঙ্গত, গত শুক্রবার ঝাড়গ্রাম শহরে ‘নবজোয়ার’ কর্মসূচির ‘রোড শো’ শেষ করে লোধাশুলি হয়ে শালবনি যাওয়ার পথে অভিষেকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে বিক্ষোভকারী কুড়মিদের বিরুদ্ধে। সেই হামলার মুখে পড়েন বিরবাহা হাঁসদাও। সংবাদমাধ্যমের গাড়িও হামলার মুখে পড়ে। এরপর ঘটনার তদন্ত শুরু করে সিআইDi.

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...