Friday, June 26, 2026

অঙ্কিতাকাণ্ডের পুনরাবৃত্তি নয়ডায়, সরকারি স্কুলের শিক্ষককে ফেরাতে হবে ২৬ বছরের বেতন!

Date:

Share post:

এ বার এরাজ্যের অঙ্কিতাকাণ্ডেরই পুনরাবৃত্তি বৃহত্তর নয়ডায়। সরকারি স্কুলের এক শিক্ষককে ফেরাতে হবে ২৬ বছরের বেতন! তার অপরাধ? তিনি মার্কশিট জাল করে স্কুল শিক্ষকের চাকরিটি পেয়েছিলেন।
সম্প্রতি চাকরি গিয়েছে তার।
জানা গিয়েছে, গত ২৬ বছর ধরে যোগিন্দর যত টাকা বেতন হিসাবে পেয়েছেন, ফেরাতে হবে তা-ও। কারণ, তদন্তে জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির ভুয়ো মার্কশিট তৈরি করিয়ে চাকরিটি পেয়েছিলেন যোগিন্দর।
স্কুল সূত্রে জানা গিয়েছে, ১৯৯৭ সালে নয়ডার রানোলি লতিফপুর গ্রামের বাসিন্দা যোগিন্দর দ্বাদশ শ্রেণি পাসের একটি ভুয়ো মার্কশিট সংগ্রহ করে সরকারি স্কুলে শিক্ষকের চাকরি পান। দিব্যি চলছিল।

সম্প্রতি দাদরির ব্লক এডুকেশন অফিসার নরেন্দ্রকুমার শ্রীবাস্তবের কাছে একটি অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রকুমার বিষয়টি খতিয়ে দেখেন। দেখা যায়, যোগিন্দর দ্বাদশ শ্রেণি পাশই করেননি। তিনি একটি ভুয়ো মার্কশিট দেখিয়ে সরকারি শিক্ষকের চাকরি পেয়েছিলেন। এর পরেই শিক্ষা দফতর সিদ্ধান্ত নেয়, চাকরি থেকে বরখাস্ত করা হবে যোগিন্দরকে। পাশাপাশি গত ২৬ বছর ধরে যোগিন্দর যা বেতন পেয়েছেন, তা-ও ফেরাতে হবে। এ কথা শুনেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন যোগিন্দর। তাঁর খোঁজ মিলছে না।
নিয়োগ দুর্নীতি মামলায় অনৈতিক ভাবে স্কুলে চাকরি পেয়েছিলেন এরাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি যায় মন্ত্রী কন্যার। চাকরি জীবনে যত টাকা বেতন হিসাবে উপার্জন করেছিলেন অঙ্কিতা, তাও ফেরত দিতে হয় তাঁকে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...