Friday, June 26, 2026

কুস্তিগীরদের সঙ্গে কেন্দ্রের আচরণে ক্ষুব্ধ বিশ্ব কুস্তি সংস্থা, দেশের ফেডারেশনকে বরখাস্ত করার হুঁ*শিয়ারি

Date:

Share post:

একদিকে কুস্তিগীরদের সঙ্গে কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ, অন্যদিকে দীর্ঘ দিন ধরে ভারতীয় কুস্তি ফেডারেশনে নির্বাচন না হওয়া। এই দুই কারণে ভারতীয় কুস্তি ফেডারেশনকে বরখাস্ত করার হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব কুস্তি সংস্থা।
আসলে বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটদের বিক্ষোভে উদ্বিগ্ন বিশ্ব কুস্তি সংস্থা। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক চলতি বছরের জানুয়ারি মাসে কুস্তি সংস্থাকে বরখাস্ত করেছিল। সেই সময় বিশ্ব কুস্তি সংস্থা জানিয়েছিল, ৪৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে তাদের। কিন্তু সেই নির্দেশে পাত্তা দেয়নি ব্রিজভূষণ শরণ সিংয়ের নেতৃত্বাধীন ফেডারেশন। ফলে এ বার বিবৃতি জারি করেছে বিশ্ব কুস্তি সংস্থা।

বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় কুস্তি সংস্থা ৪৫ দিনের সময়সীমা মানেনি। তার ফলে বরখাস্ত করা হতে পারে সংস্থাকে। যদি এই সিদ্ধান্ত নেওয়া হয় তা হলে প্রতিযোগীরা ভারতের পতাকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
এরই পাশাপাশি বিশ্ব কুস্তি সংস্থা আরও বলেছে, বিক্ষোভ দেখানোয় যে ভাবে কুস্তিগীরদের হেনস্থা ও পরে আটক করা হয়েছে তা দেখে আমরা উদ্বিগ্ন। এক মাসের উপর বিক্ষোভ দেখাচ্ছেন কুস্তিগীরেরা। সরকারের উচিত তাদের দাবি শোনা এবং সেই অনুযায়ী পদক্ষেপ করা। এখন দেখার বিশ। বিশ্ব কুস্তি সংস্থার এই হুঁশিয়ারির পর কেন্দ্রীয় সরকার কোন পদক্ষেপ নেয়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...