Monday, April 6, 2026

আইপিএল ট্রফি জয়ের পর অন‍্য মেজাজে ক‍্যাপ্টেন কুল, মাহির হাতে ভগবৎ গীতা

Date:

Share post:

সদ‍্য ২০২৩ আইপিএল চ‍্যাম্পিয়ন হয়েছেন। এই জয়ের ফলে পাঁচ আইপিএল ট্রফি ঘরে তোলে চেন্নাই সুপার কিংস। এই জয়ের পরই প্রশ্ন ওঠে তাহলে কি এবার আইপিএল থেকে অবসর নিয়ে নেবেন মহেন্দ্র সিং ধোনি। সেই জল্পনার অবসান ঘটিয়ে ধোনি জানিয়েছেন এখনই অবসর নয়, সামনের মরশুমের আইপিএল-ও খেলবেন তিনি। আর তার জন‍্য কঠিন পরিশ্রমও করবেন বলে জানিয়েছেন ক‍্যাপ্টেন কুল। আর এরই মাঝে ধোনিকে দেখা গেল একেবারে অন‍্য মেজাজে। ধোনির হাতে ভগবৎ গীতা। হ্যাঁ, পঞ্চমবার আইপিএল জয়ের পর মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে যাওয়ার সময় ধোনিকে দেখা গেল ভগবৎ গীতা হাতে!

সূত্রের খবর, বৃহস্পতিবারই ধোনির হাঁটুতে অস্ত্রোপচার হতে পারে। আইপিএল জেতার পরেই আহমেদাবাদ থেকে মুম্বইয়ে আসেন ধোনি। বাকি দল চেন্নাইয়ে ফিরলেও ধোনি যাননি। আর জানা যাচ্ছে, বৃহস্পতিবার হবে মাহির অস্ত্রোপচার। আর তারই আগে ধোনির হাতে ভগবৎ গীতা।বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয় যেখানে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনিকে গাড়িতে বসে ভগবৎ গীতা পাঠ করতে দেখা গিয়েছে। ছবিতে সহজেই দেখা যায় ধোনি ভগবৎ গীতা হাতে ধরে গাড়িতে বসে রয়েছেন।

গোটা আইপিএলে বাঁ হাঁটুতে স্ট্র্যাপ বেঁধে খেলে গিয়েছেন ধোনি। কিন্তু কিপিং বা ব্যাটিং করা থামাননি। যদিও উইকেটের মাঝামাঝি দৌড়নোর সময় তাঁকে কিছুটা সমস্যায় পড়তে দেখা গিয়েছে। এদিকে বুধবার এক ওয়েবসাইটে চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন বলেন, “ধোনি বাঁ হাঁটুর জন্য চিকিৎসকদের পরামর্শ নেবেন। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন তিনি। অস্ত্রোপচার করার পরামর্শ দেবেন কি না সেটা বোঝা যাবে রিপোর্ট আসার পর। ধোনি সিদ্ধান্ত নেবেন যে তিনি অস্ত্রোপচার করাবেন কি না।”

আরও পড়ুন:আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়াল আইওসি, বিনেশ-সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ


 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...