Sunday, June 14, 2026

পঞ্চায়েত ভোট আসতেই রেস্তোরাঁ মালিকদের পকেটে স্বস্তি! রান্নার গ্যাসের দাম সস্তা হল কি?

Date:

Share post:

রাজ্যে পঞ্চায়েত ভোট আসন্ন। তাঁর আগেই রেস্তোরাঁ মালিকদের স্বস্তি দিয়ে একধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক গ্যাসের দাম। যদিও রান্নার গ্যাসের দাম এখনও একই রয়েছে। ফলে কলকাতা-সহ দেশের সবর্ত্রই সাধারণ মানুষের ভোগান্তির সুরাহা হয়নি।

আরও পড়ুন:তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বঙ্গে

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের পরিবর্তিত মূল্য ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৮৫ টাকা করে কমিয়েছে।এবার থেকে কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৭৫ টাকা ৫০ পয়সা। আজ, ১ জুন থেকেই কার্যকর হচ্ছে এই নতুন গ্যাসের দাম। এতে হোটেল, রেস্তোরাঁ-সহ বাণিজ্যিক কাজে ব্যবহৃত গ্যাসের গ্রাহকেরা কিছুটা স্বস্তি পাবেন। তবে অপরিবর্তিত রয়েছে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম।
যদিও গৃহস্থের ঘরে ১৪.২ কেজির যে সিলিন্ডার ব্যবহার করা হয়, তার দাম আগের মতোই হাজার টাকার বেশি রয়েছে। ফলে এই শহরের বাসিন্দাদের আগের মতোই রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য ১১২৯ টাকা খরচ করতে হবে।

 

Related articles

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...