Friday, June 26, 2026

এবার বাড়ি বসেই মিলবে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের ব্লু বুক

Date:

Share post:

এ বার বাড়ি বসেই পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স থেকে গাড়ির রেজিস্ট্রেশনের ব্লু বুক। নতুন পরিষেবা শুরু করল রাজ্য পরিবহন দফতর। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে নতুন এই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বেলতলা মোটর ভেহিকলসের দফতরে এই পরিষেবার উদ্বোধন করবেন তিনি। বলেন, ভারতে এই প্রথম এমন পরিষেবা চালু করা হল।সব তথ্য কার্ডের মধ্যে থাকবে। এক লহমায় গাড়ির মালিকের সব তথ্য মিলবে। জালাতেও খুব শীঘ্র এই পরিষেবা পাওয়া যাবে।

পরিবহন দফতর জানিয়েছে, নতুন এই পরিষেবায় দেওয়া হবে দুটি স্মার্ট কার্ড। দুটি স্মার্ট কার্ডের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশনের ব্লু ব… ব্লু বুক দেওয়া হবে। তার জন্য দিতে হবে অতিরিক্ত ৪০০ টাকা। অর্থাৎ প্রতি স্মার্ট কার্ডের জন্য অতিরিক্ত ২০০ টাকা করে দিতে হবে। এমনিতে গাড়ির ড্রাইভিং লাই… লাইসেন্স পেতে গেলে ৩৪০ টাকা খরচ করতে হয়। কিন্তু নতুন দুটি স্মার্ট কার্ড পরিষেবার জন্য বাড়তি ৪০০ টাকা করে খরচ করতে হবে।

তবে, স্মার্ট কার্ডের পাওয়ার জন্য আরটিও অফিসে যেতে হবে না। লাইসেন্স পাওয়ার টেস্ট দেওয়ার দু’দিনের মধ্যেই স্পিড পোস্ট মারফত বাড়িতে পৌঁছে যাবে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনের ব্লু বুক। আপাতত কলকাতায় বেলতলা এবং কসবা থেকে এই পরিষেবা মিললেও সপ্তাহখানেকের মধ্যে রাজ্যের সব আরটিও থেকে নয়া পরিষেবা শুরু হয়ে যাবে। যারা বর্তমানে কাগজের লাইসেন্স ব্যবহার করছেন তাঁরাও আবেদন করলে এই স্মার্ট কার্ড পাবেন। নতুন গাড়ি রেজিস্ট্রেশন হওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনের পেপার প্রিন্টিং পাবেন। আর পরে তাঁর বাড়িতে পৌঁছে যাবে লাইসেন্স এবং ব্লু বুক।

নতুন ড্রাইভিং লাইসেন্স এবং ব্লু বুক স্মার্ট কার্ডে থাকবে কিউআর কোড।সেই কিউআর কোডের মাধ্যমেই গাড়ি এবং গাড়িচালকের যাবতীয় তথ্য সহজেই হাতে পাওয়া যাবে।এছাড়াও কার্ডে থাকছে একটি চিপ, সেই চিপেও গাড়ি এবং গাড়ির চালক সংক্রান্ত অনেক তথ্যই রাখা হবে।থাকবে রাজ্য সরকারের ওয়াটার মার্কও।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...