Saturday, April 4, 2026

কর্নাটকের দেখানো পথেই মানুষের মন জয়ের চেষ্টা! ভোটের আগেই বড় ঘোষণা গেহলটের

Date:

Share post:

ভোটের মুখে বড় ঘোষণা। এবার রাজ্যবাসীকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল গেহলট সরকার। কর্নাটকের দেখানো পথেই এবার রাজ্যবাসীকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা (Free Electric Service) দেওয়ার কথা ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। জানা গিয়েছে, বিদ্যুতের বিল দিতে গরিব মানুষদের কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড় হয়। এবার সেই কথা মাথায় রেখেই গরিব ও মধ্যবিত্ত পরিবারের প্রতি সহানুভূতিশীল গেহলট বিদ্যুৎ পরিষেবার বিষয়ে বড় সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা করেন, রাজ্যে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে।

টুইট করে রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি ত্রাণ শিবিরের পর্যবেক্ষণ এবং জনসাধারণের সঙ্গে কথা বলার পর জানা গিয়েছে, বিদ্যুৎ বিলের স্ল্যাব-ভিত্তিক ছাড়ে সামান্য পরিবর্তন করা উচিত। মে মাসের বিদ্যুৎ বিলের জ্বালানি সারচার্জ নিয়েও জনগণ নিজেদের মতামত জানিয়েছেন। যার ভিত্তিতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা প্রতি মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তাদের বিদ্যুৎ বিল শূন্য আসবে বলে জানানো হয়েছে। অর্থাৎ তাদের কোনও বিল পরিশোধ করতে হবে না। পাশাপাশি যেসব পরিবার প্রতি মাসে ১০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে   তাদের প্রথম ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে অর্থাৎ যতই বিল আসুক না কেনও প্রথম ১০০ ইউনিটের জন্য তাদের কোনও বিদ্যুতের বিল দিতে হবে না।

 

পাশাপাশি যেসব গ্রাহক প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন তাদের প্রথম ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে এবং ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের ফিক্সড চার্জ, জ্বালানি সারচার্জ এবং অন্যান্য সব চার্জ মুকুব করা হবে। সম্প্রতি রাজস্থানের কংগ্রেস সরকার, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০০ টাকা করেছে। উল্লেখ্য, বিনামূল্যে বিদ্যুৎ, শিক্ষিত বেকারদের ভাতা, মৎসজীবীদের সস্তায় ডিজেল দেওয়ার মতো পাঁচ দফা প্রতিশ্রুতিতেই কর্ণাটকে বাজিমাত করেছে কংগ্রেস। উল্লেখ্য, চলতি বছরেই বিধানসভা নির্বাচন (Assembly Election Rajasthan) রয়েছে রাজস্থানে। ঠিক তার আগেই রাজ্য সরকারের এই ঘোষণা কংগ্রেসের ভোটব্যাঙ্কে প্রভাব ফেলবে কিনা, তা সময় বলবে।

 

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...