Sunday, April 5, 2026

প্রেসিডেন্সিতে স্নাতকস্তরে ফের ভর্তি প্রক্রিয়া চালুর নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ফের ভর্তি প্রক্রিয়া চালুর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভর্তি প্রক্রিয়া নিয়ে ছাত্রছাত্রীদের একাংশের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কৃতী পড়ুয়াদের সম্বর্ধনা মঞ্চে এক পড়ুয়া প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Precedency University) ভর্তি প্রক্রিয়া নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানান ৷ তিনি বলেন, উচ্চমাধ্যমিকে ফলপ্রকাশের আগেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভর্তি তালিকা তৈরি হয়ে গিয়েছে।

মঞ্চে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী কিছুটা উষ্মা প্রকাশ করেন। বলেন, “ছাত্রছাত্রীরা আমার কাছে অভিযোগ করেছে, তাদের ফলপ্রকাশের আগেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তাদের লিস্ট প্রকাশ করে দিয়েছে।” এরপরই শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “ওদের বলো, আরও একবার লিস্ট প্রকাশ করতে। যেহেতু আইএসসি এবং সিবিএসসি আগে ফল প্রকাশ করেছে, তাই হয়ত এই তালিকা দিয়েছে তারা। উচ্চমাধ্যমিকের ফল পরে প্রকাশিত হয়েছে তাই তারা বাদ পড়ে গিয়েছে। এক্ষেত্রে যারা আবেদন করতে চায় তারা যেন সুযোগ পায় তা নিশ্চিত করতে হবে। কেউ যাতে বঞ্চিত না-হয় সেটা মাথায় রাখতে হবে।”

আরও পড়ুন- অতীতের সব রেকর্ড ভেঙে অভিষেকের জনসংযোগ যাত্রায় জনপ্লাবনে ভাসল নন্দীগ্রাম

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...