Saturday, March 14, 2026

নবজোয়ার যাত্রায় আজও পূর্ব মেদিনীপুরে অভিষেক

Date:

Share post:

বৃহস্পতিবার নন্দীগ্রামে (Nandigram) ‘ট্রেলার’ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর নবজোয়ার যাত্রায় যে জনজোয়ারের ছবি ধরা পড়েছিল উত্তরে , সেই একই ছবির প্রতিফলন এখন নন্দীগ্রামেও। আর সেখানে দাঁড়িয়েই নাম না করে ‘গদ্দারদের’ সঠিক জবাব দেওয়ার হুংকার অভিষেকের (Abhishek Banerjee)। “যদি দম থাকে, ২০ কিমি রাস্তায় মিছিল করে দেখাও৷ রাতের বেলা জনগণ নিয়ে মিটিং করো”- অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার পরই কিছুটা ভয় পেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। আগামী ১৬ জুন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) মিছিল করার কথা ভাবছেন বলে জানা যাচ্ছে। কিন্তু জনজোয়ারকে টেক্কা দেবার মত ক্ষমতা কি আদৌ বিজেপির আছে, প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ। এইসব মাঝেই পূর্ব মেদিনীপুরে আজ একাধিক রোড শো (Road Show) এবং মিটিং করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সূত্রে খবর আজ শুক্রবার নন্দকুমারে রোড শো অভিষেকের। ময়নার মল্লিক মোড়েও পদযাত্রা করবেন তিনি। এরপর কোলাঘাট কেটিপিপি ফুটবল ময়দানে অধিবেশন করে সেখানেই রাত্রিবাস করার পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গতকাল অভিষেক বলেন, “আজ ট্রেলার দেখালাম৷ তিন মাস পরে নন্দীগ্রামে বাকি সিনেমা দেখাব৷ অনেক ইডি, সিবিআই দেখিয়ে আমায় ভয় দেখিয়েছো৷ আজ ট্রেলার দেখালাম, বাকি সিনেমা বাকি হ্যায়৷ তিন মাস পরে দেখাব৷ এদের বিদায় দিন৷ এই বছরে ৫ রাজ্যে ভোট আছে৷ এদের শেষের শুরু হয়ে গেছে। ৫ রাজ্যেই হারবে। আমরা বাংলায় খুঁটি পুজো করেছি, দিল্লিতে এবার শুধু বিসর্জন।” অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রায় নন্দীগ্রামে যেভাবে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ তাতে বিরোধী দলনেতার কপালে চিন্তার ভাঁজ। যেভাবেই হোক তৃণমূলের সামনে নিজের শক্তি প্রদর্শনে মরিয়া হয়ে উঠেছেন শুভেন্দু। যদিও নন্দীগ্রামের মানুষের উচ্ছ্বাস প্রমাণ করে দিচ্ছে যে তাঁদের আশা ভরসা সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। আজ নন্দকুমারে অভিষেককে দেখতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।

 

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...