Saturday, April 18, 2026

“পিঠের চা.মড়া তুলে দিন, ন.গ্ন করে দিন”, বামপন্থী আইনজীবী বিকাশের মুখে বেআইনি সংলাপ

Date:

Share post:

ফের বিতর্কে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বরানগরে দাঁড়িয়ে একটি স্মরণ সভার মঞ্চ থেকে পিঠের চামড়া তুলে দেওয়ার, নগ্ন করে দেওয়ার নিদান দিলেন বিকাশবাবু।তাঁর এই বক্তব্য নিয়ে তুমুল বিতর্ক।

মঞ্চে বক্তব্য দেওয়ার সময় বেফাঁস মন্তব্য করেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তবে চতুর আইনজীবী আইনের ফাঁকফোকড় ব্যবহার করে এই মন্তব্য করেন। তিনি বলেন, “আপনাদের আহ্বান করব, পিঠের চামড়া তুলে দিন। পিঠের চামড়া তুলে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। না, কোনও সাধারণ মানুষের নয়, রাজনৈতিক ভণ্ড, প্রতারকদের পিঠের চামড়া তুলে দিন। কোনও বিজেপি ও তৃণমূল কর্মীদের গায়ে হাত দেবেন না, ওদের নগ্ন করে দিন।” রাজ্যের শাসক ও প্রধান বিরোধী দলের নেতারা ভণ্ডামি, ধাপ্পাবাজির সঙ্গে যুক্ত বলে অভিযোগ তুলে বিকাশ বলেন, “ওদের মুখোশ টেনে ছিন্নভিন্ন করে দিন।”

তাঁর এমন বক্তব্যের পরই রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক। শাসকদলের একাংশের দাবি, অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন সিপিএম নেতা। একজন আইনজীবী হয়ে বেআইনি মন্তব্য করছেন, উস্কানিমূলক বক্তব্য রাখছেন বিকাশবাবু।

এ বিষয়ে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “যে একের পর এক মামলা করে যুবসমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন তাঁকে আর কী বলব? উনি অপ্রাসঙ্গিক।”

আরও পড়ুন- ১ জুলাই থেকে কলেজে ভর্তি শুরু, ক্লাস শুরু ১ অগাস্ট: নির্দেশিকা শিক্ষা দফতরের

Related articles

আবাসনে ঢুকে জোর করে ভোটপ্রচার! তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী

অনুমতি না নিয়ে জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার! কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly Seat) বিজেপি (BJP) প্রার্থী...

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা...

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...