Friday, June 12, 2026

ভারতে ই.সলাম সুরক্ষিত! ফের ধর্ম নিয়ে বিস্ফো.রক মোহন ভাগবত

Date:

Share post:

শতাব্দীর পর শতাব্দী ধরে এদেশে ইসলাম (Islam) সুরক্ষিত রয়েছে। যাঁদের উপর বহিরাগতদের প্রভাব রয়ে গিয়েছে, তাঁরাও আমাদেরই লোক। যদিও তাঁদের চিন্তাভাবনার মধ্যে কোনও ত্রুটি থেকে থাকে, তবে সেটা বদলানো আমাদেরই দায়িত্ব। ফের ধর্ম নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সংঘ প্রধান (RSS) মোহন ভাগবত (Mohun Bhagawat)। এছাড়াও ইসলাম ধর্মাবলম্বীদের নিয়ে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। আর সংঘ প্রধানের এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

জানা গিয়েছে, নাগপুরে ‘সংঘ শিক্ষা ভার্গ’ নামে একটি অনুষ্ঠানে ভাষণ দেন মোহন ভাগবত। সেখানে তিনি বলেন, বেশ কিছু ধর্ম বাইরে থেকে ভারতে এসেছে। তাঁদের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে। বহিরাগতরা পালিয়েছেন। কিন্তু এখনও কিছু মানুষের মধ্যে বহিরাগতদের প্রভাব র‍য়ে গিয়েছে। এরপরই মুসলিমদের নিয়ে বড় মন্তব্য করেন সংঘ প্রধান। উল্লেখ্য, ওই অনুষ্ঠানে সমস্ত দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে বলেন ভাগবত।

পাশাপাশি ধর্ম নিয়ে ভারতীয় সমাজে যে তীব্র মতবিরোধ রয়েছে, তা একপ্রকার স্বীকার করে নিয়েছেন ভাগবত। সংঘ প্রধান জানান, সীমান্তের ওপারে বসে থাকা শত্রুকে আমরা আমাদের শক্তি দেখাচ্ছি না। উল্টে নিজেদের সঙ্গে লড়াই করে শক্তি ক্ষয় করে ফেলছি। তবে আমরা ভুলে যাচ্ছি, আমরা একটাই দেশ।

 

 

 

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...