Thursday, June 11, 2026

শতাব্দীর সবচেয়ে বড় রেল দু.র্ঘটনা: যোগাযোগ ব্যবস্থায় গল.দের অভিযোগ মুখ্যমন্ত্রীর, আর্থিক সাহায্য ঘোষণা

Date:

Share post:

শতাব্দীর সবচেয়ে বড় রেল দুর্ঘটনা। শনিবার, বেলা সাড়ে ১২টা নাগাদ বালেশ্বরের দুর্ঘটনাস্থলে পৌঁছেই একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে রেলের (Rail) যোগাযোগ ব্যবস্থায় গলদের অভিযোগ তোলেন তিনি। রেলমন্ত্রীর অশ্বিনী বৈষ্ণবকে (Aswani Baishnav) পাশে নিয়েই প্রাক্তন রেলমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘কিছু একটা নিশ্চয়ই হয়েছে। সঠিক তদন্ত করা হোক।’’ দুর্ঘটনাগ্রস্ত বাংলার মানুষদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেন মমতা।

দুর্ঘটনাস্থলে পৌঁছে প্রথমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ট্রেন দুর্ঘটনায় বাংলার বহু মানুষ মারা গিয়েছে। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, রেলমন্ত্রী থাকাকালীন, তিনি অনেক সুরক্ষা ব্যবস্থা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, অ্যান্টি কলিশন ডিভাইস কেন কাজ করেনি? এরপরেই রেলের যোগাযোগ ব্যবস্থায় গলদের অভিযোগ তোলেন মমতা। একই সঙ্গে তিনি জানান, যেহেতু তিনি রেলমন্ত্রী হিসেবে কাজ করেছেন, সেই কারণে তিনি রেলওয়ে পরিবারেরই একজন। সুতরাং, তদন্তের কাজে রেল চাইলে তিনি সাহায্য করবেন।

মুখ্যমন্ত্রী জানান, সামান্য আহতরা অনেকেই বাংলায় ফিরে গিয়েছেন। গুরুতর আহতদের জন্য তিনি অ্যাম্বুল্যান্স ও চিকিৎসক দল পাঠিয়েছেন। এছাড়াও বালেশ্বরের হাসপাতালে জায়গা না হলে, আহতদের কলকাতায় এনে চিকিৎসার ব্যবস্থা করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। যে কামরাগুলি এখনও সরানো যায়নি, সেগুলি সরালে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:ভুল তথ্যে বিভ্রা.ন্তির চেষ্টা! দুর্ঘ.টনায় কাঠগড়ায় রেলের ‘অপদার্থতা’


 

 

Related articles

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...