Friday, April 3, 2026

শুধু উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ, দুর্ঘ.টনার কারণ নিয়ে মুখে কুলুপ রেলমন্ত্রীর

Date:

Share post:

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় প্রতি মুহূর্তে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবরে মৃতের সংখ্যা ২৯০ ছাড়িয়েছে। শনিবার, সকালে ঘটনা স্থলে পৌঁছন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Aswani Baishbav)। আর সেখানে দাঁড়িয়েই তিনি জানান, এই দুর্ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

রেলমন্ত্রী জানান, “ভয়ংকর মর্মান্তিক দুর্ঘটনা। রেল, NDRF, SDRF এবং ওড়িশা সরকার একযোগে উদ্ধার কাজে নেমেছে। যাবতীয় স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। তবে আপাতত যাত্রীদের উদ্ধার কাজের উপরই জোর দেওয়া হয়েছে। কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনার কারণ কী? প্রশ্ন উঠছে রেলের সুরক্ষা ব্যবস্থা এবং পরিকাঠামো নিয়ে। দুর্ঘটনাস্থলে গিয়ে রেলমন্ত্রীকে পাশে নিয়েই বাংলার মুখ্য়মন্ত্রী অভিযোগ করেন, অ্যান্টি কোয়ালিশন ডিভাইস কাজ করেনি। যদিও, দুর্ঘটনার কারণ নিয়ে কোনও মন্তব্য করেননি রেলমন্ত্রী।

দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯০০ জন জখম হয়েছেন। অনেকের অবস্থা আশঙ্কাজনক। বালেশ্বর হাসপাতাল থেকে তাঁদের কটকে স্থানান্তরিত করা হয়েছে।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...