Friday, June 5, 2026

বালেশ্বরে দুর্ঘটনাস্থল পরিদর্শন প্রধানমন্ত্রীর, দেখা করলেন আহতদের সঙ্গে

Date:

Share post:

ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায়(Train Accedent) মৃত্যু হয়েছে প্রায় ৩০০ জনের। শনিবার দুপুরে সেই মৃত্যু উপত্যকায় পৌঁছলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিন বায়ুসেনার(Air Force) হেলিকপ্টারে চেপে দুর্ঘটনাস্থলের পৌঁছন প্রধানমন্ত্রী(Prime Minister)। এরপর সেখান থেকে কিছুটা হেঁটে এগিয়ে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী(Rail Minister) অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

বালেশ্বরে দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর গোটা পরিস্থিতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্ধারকাজ সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন এবং ক্ষতিগ্রস্তদের যতটা সম্ভব সাহায্য করা যায় তার নির্দেশ দেন। এরপর অস্থায়ী তাঁবুতে বসে ঘটনার সম্পর্কে জানেন রেলমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছ থেকে। পাশাপাশি কথা বলেন রেলের পদস্থ আধিকারিকদের সঙ্গেও। সেখান থেকে দুর্ঘটনায় আহতদের দেখতে বালেশ্বর হাসপাতালে যান নরেন্দ্র মোদি। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বলেন, “যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ঘটনা। সরকার সমস্তরকম সাহায্য করছে। পাশাপাশি এক ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যে দোষী প্রমাণিত হবে তাঁকে কঠোর সাস্তি দেওয়া হবে। একইসঙ্গে তিনি বলেন, এই ঘটনা থেকে অনেক কিছু শিখব। এবং আগামিদিনে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে নজর রাখব।”

উল্লেখ্য শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ নাগাদ করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। যার ফলে এখনও পর্যন্ত ২৬১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯০০ জন মানুষ। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। সেই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বৈঠক সেরে প্রধানমন্ত্রী ওড়িশার উদ্দেশে রওনা দেন। এই ঘটনায় ইতিমধ্যে উচ্চতর পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতীয় রেল এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেন দুর্ঘটনার তদন্তের নেতৃত্বে থাকবেন সাউথ ইস্ট সার্কেলের কমিশনার রেলওয়ে সেফটি এএম চৌধুরী।

Related articles

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...