Friday, April 3, 2026

কংগ্রেস ছাড়ছেন পাইলট! পিকের সঙ্গী হয়ে নতুন দল গড়ার সম্ভাবনা

Date:

Share post:

মরু রাজ্যে হাত শিবিরের দীর্ঘদিনের গোষ্ঠী কোন্দল এবার চরম পরিণতিতে। যুযুধান দু’পক্ষের শীর্ষনেতা মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও বিক্ষুব্ধ নেতা শচীন পাইলটকে (Sachin Pilot) মুখোমুখি বসিয়েও বের হয়নি কোনও রফাসূত্র। এই অবস্থায় কংগ্রেস ছাড়তে চলেছেন শচীন পাইলট। শুধু তাই নয়, ভোট কুশলী প্রশান্ত কিশোরের(Prashant Kishore) হাত ধরে রাজস্থানে(Rajsthan) গড়তে চলেছেন নয়া রাজনৈতিক দল।

সূত্রের খবর, ইতিমধ্যেই ভোটকুশলী প্রশান্ত কিশোরের (পিকে) ‘আই প্যাক’-এর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছেন শচীন পাইলট। একাধিকবার পিকের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আসন্ন নির্বাচনকে মাথায় রেখে ভোট কৌশল এবং দলের নাম শীঘ্রই প্রকাশ্যে আসবে বলে জানা যাচ্ছে। আসলে শচীন পাইলটের সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা। একাধিকবার দুজনের মধ্যে বৈঠক হয়েছে বলে জানান আইপ্যাক এর এক শীর্ষকর্তা। পাইলট যে দল ছাড়তে চলেছেন তা অনুমান করে অশোক গেহলট ও শচীন পাইলটকে মুখোমুখি বসিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে। যদিও তাতে কোন সমাধান হয়নি। এই পরিস্থিতিতে শচীন কংগ্রেস ভেঙে নতুন দল গড়লে মরু রাজ্যে হাত-শিবিরের ভোট বাক্সে যে তার বড়সড় প্রভাব পড়তে চলেছে তা বেশ বুঝতে পারছেন শীর্ষ কংগ্রেস নেতৃত্ব।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই গেহলট ও পাইলট শিবিরের গোষ্ঠীকোন্দলে জর্জরিত রাজস্থান কংগ্রেস। দ্বন্দ্ব মেটাতে বারবারই হস্তক্ষেপ করতে হয়েছে সোনিয়া ও রাহুল গান্ধীদের। গত মাসের শেষে দুই মেরুতে থাকা দলের দুই নেতাকে দিল্লিতে ডেকে পাঠিয়ে বৈঠক করেন খাড়গে ও রাহুল। বৈঠক শেষে ঐক্যের বার্তাও দেওয়া হয় দলের তরফে। তবে মধ্যপ্রদেশের ক্ষেত্রে রাহুল নিজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য পেশ করলেও রাজস্থানের ক্ষেত্রে তা হয়নি। কর্নাটকের মতো মরুরাজ্যেও বিবদমান দুই নেতা ঐক্যবদ্ধ হয়ে বিজেপি বিরোধী লড়াইয়ে সম্মত হয়েছেন বলে জানান সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। কিন্তু বৈঠকের পরদিনই রাজ্যে ফিরে গেহলট ও পাইলট একে অপরের বিরুদ্ধে মুখ খোলেন। তাতেই কংগ্রেসের শীর্ষনেতৃত্বের দাবিকে ঘিরে সংশয় তৈরি হয় রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...