Saturday, April 18, 2026

সোম থেকে হুগলিতে নবজোয়ার কর্মসূচি! অভিষেককে মনোহরা খাওয়ানোর অপেক্ষায় জনাইবাসী

Date:

Share post:

সুমন করাতি

হুগলির (Hoogly) জনাই-এর (Janai) বিখ্যাত মিষ্টি মনোহরা (Manohara) খাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেকারণেই জনাই বাজারে উন্মাদনা তুঙ্গে। হুগলি জেলায় ৫ জুন, সোমবার থেকে নবজোয়ার কর্মসূচি ( Trinamoole Nabajowar) শুরু করবেন অভিষেক। প্রথমে জাঙ্গিপারা (Jangipara) থেকে শুরু করে চণ্ডীতলার (Chanditala) জনাই হয়ে সিঙ্গুরের দিকে যাবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। আর পদযাত্রার মাঝেই তিনি স্বাদ গ্রহণ করবেন জনাই বাজারের বিখ্যাত মনোহরা।

অভিষেক আসছেন, সেকারণেই বাড়তি উৎসাহ নিয়ে কাজ শুরু করেছেন জনাই-এর কমলা সুইটস (Kamala Sweets) এর মালিক স্বপন কুমার দাস। এই বিষয়ে স্বপন বলেন, জনাই-এর মনোহরা সবসময় বিখ্যাত। আর তাঁর দোকান এই মিষ্টির জন্য একাধিক পুরস্কারও পেয়েছে। আর এবার তাঁর দোকানে মনোহরা খেতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা তাঁর কাছে অত্যন্ত গর্বের বিষয়। স্বপন আরও জানান, এবার তাদের মিষ্টি খাবেন অভিষেক এটা ভেবে খুব ভালো লাগছে। অভিষেকের জন্য যে মনোহরা তৈরি করা হয় সেটাই তৈরি করা হবে। ইতিমধ্যেই বিষয়টি স্থানীয় বিধায়ক ও প্রশাসন জানিয়েছেন।

দোকানের এক মিষ্টি বিক্রেতা তপন চট্টোপাধ্যায় বলেন, অভিষেক দা আসবেন এটা তাঁদের কাছে আর জনাই-এর মানুষের কাছে অত্যন্ত গর্বের। সেকারণে অভিষেককে সব রকমভাবে খুশি করতে প্রস্তুত তাঁরা। আর তাঁদের বিশ্বাস এই বিখ্যাত মনোহরা খেয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খুশি হবেন।

 

 

 

Related articles

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...

ভোটের মুখে দলীয় প্রার্থীর বাড়ি-কার্যালয়ে IT হানা! কমিশনে নালিশ তৃণমূলের

সামনেই বিধানসভা নির্বাচন (Election)। আর তার আগে বাংলায় (West Bengal TMC Candidate) প্রার্থীদের হেনস্থা করতে সব বারের মতো...

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...