Monday, April 6, 2026

মাতৃহারা বলিউড, প্রয়া.ত সুলোচনা লাতকর

Date:

Share post:

মাতৃহারা সাতের দশকের বলিউডের নায়ক-নায়িকারা। প্রয়াত অভিনেত্রী সুলোচনা লাতকর। রবিবার, মুম্বইয়ের দাদার এলাকার একটি হাসপাতালে মৃত্যু হয় ৯৪ বছরের অভিনেত্রীর। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সুলোচনা। দিলীপ কুমার, দেব আনন্দ, অমিতাভ বচ্চনের মায়ের ভূমিকায় বহু ছবিতে অভিনয় করেছেন বর্ষীয়ান এই অভিনেত্রী। শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

১৯২৮ সালে জন্ম সুলোচনা লাতকরের (Sulochana Latkar)। কিশোরী অবস্থাতেই অভিনয় জগতে পা। প্রথমে মরাঠি ছবি ও পরে হিন্দিতে ছবিতে অভিনয় শুরু করেন সুলোচনা। মারাঠি সিনেমায় লিড রোলে দেখা গেলেও বলিউডের দর্শক তাঁকে মনে রেখেছে নায়কদের মা হিসেবে। দেব আনন্দের সঙ্গে ‘পেয়ার মহব্বত’, ‘জনি মেরা নাম’, রাজেশ খন্নার সঙ্গে ‘কাটি পতঙ্গ’, ‘মেরে জীবন সাথী’-র মতো ছবিতে অভিনয় করেছেন সুলোচনা। ১৯৯৯ সালে পদ্মশ্রী সম্মান দেওয়া হয় তাঁকে। মহারাষ্ট্র ভূষণ পুরস্কারও পেয়েছেন সুলোচনা।

সুলোচনা লাতকরের মৃত্যুতে শোকের ছায়া বলিউডের। সোমবার শেষ শ্রদ্ধা জানানোর জন্য বাসভবন প্রভাদেবী রেসিডেন্সে তাঁর দেহ শায়িত রাখা হয়েছে। বিকেল ৫টা নাগাদ শিবাজি পার্ক শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...