Saturday, April 11, 2026

বিরাট হু.ঙ্কার, WTC ফাইনালের আগে প্রতিপক্ষকে নিয়ে মুখ খুললেন কোহলি

Date:

Share post:

বুধবার থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। ওভালে এই হাইভোল্টেজ ম‍্যাচে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। দুই দলই ব‍্যস্ত প্রস্তুতিতে। দু’বছর আগে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। সেই সময় বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। সেই WTC ফাইনালে কিউইদের কাছে হেরেছিল ভারত। তবে সেই হার থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি পরিস্থিতি অনেক বদলেছে বলে মনে করেছেন বিরাট কোহলি। মানসিক ভাবে টিম ইন্ডিয়া প্রস্তুত বলে মনে করছেন কোহলি।

এই নিয়ে বিরাট বলেন,”ওভালে ব্যাট করতে নামলে কখনওই নির্দিষ্ট একটা পরিবেশের প্রত্যাশা করতে পারেন না। পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকা চাই। দুটো দলের কাছেই এটা আলাদা একটা ম্যাচ। যারা দ্রুত মানিয়ে নিতে পারবে তারাই জিতবে। এটাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মহিমা, যেখানে দুটো দেশ নিরপেক্ষ মাঠে খেলে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার এটাই সেরা সুযোগ। তবে আমরাও তৈরী।”

এর পাশাপাশি কোহলি আরও বলেন,”টেস্ট দল হিসাবে এখন আর আমাদের কেউ হালকা ভাবে নেয় না। প্রতিপক্ষ যে সমীহ করে সেটা আমরা দেখেই বুঝতে পারি। নিজেদের পরিবেশেও যে আমরা ওদের কঠিন লড়াই দিতে পারি সেটা বিশ্বাস করে। আর আমাদের হালকা ভাবে নেওয়া যাবে না। আগে বেশ চিন্তার বাতাবরণ থাকত। কিন্তু এখন সেটা নেই। সবাই জানে আমরা ওদের সমান।”

আরও পড়ুন:সোমবার হয়ে গেল কলকাতা লিগের গ্রুপ বিন‍্যাস, কঠিন গ্রুপে মোহনবাগান,DHFC


 

 

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলার পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...