Monday, April 6, 2026

দাবদাহে পুড়ছে দার্জিলিং! রাজ্যজুড়ে তাপপ্রবাহের পূর্বাভাস! বৃষ্টি কবে?

Date:

Share post:

এপ্রিলের তাপপ্রবাহের পর ফের জুনের শুরুতেই রোদের দাবদাহে পুড়ছে বাংলা। চাতকের মতো একফোঁটা বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী! কিন্তু বৃষ্টির আশ্বাসবার্তা শোনাতে পারেনি হাওয়া অফিস। উল্টে রাজ্যজুড়ে তাপপ্রবাহের পূর্বাভাস জারি করা হয়েছে।

আরও পড়ুন:ওড়িশায় ফের লাইনচ্যুত ট্রেন, ক্ষতিগ্রস্ত একাধিক কামরা
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে সোমবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে তাপপ্রবাহ হতে পারে হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়াতেও। আগামী পাঁচ দিন এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। তবে কলকাতায় আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই।


দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা জেলাগুলিতেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। আলিপুর সূত্রে জানানো হয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ হতে পারে।দার্জিলিং-এও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
তবে বৃষ্টিতে ভিজবে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কিছুটা জায়গায়। সোমবার ভিজতে পারে উত্তর ২৪ পরগনাও। এ ছাড়া, বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে। তবে এই বৃষ্টির সম্ভাবনা বেশ ক্ষীণ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...