Friday, June 19, 2026

বাংলা ছেড়ে অন্যত্র সরতে চাইছেন বিজেপি সাংসদ! দলের অন্দরে অস্বস্তি

Date:

Share post:

এবার বাংলা থেকে সরে যেতে চাইছেন বাংলার জামাই তথা বিজেপি সাংসদ সুরেন্দ্রজিৎ সিং আলুওয়ালিয়া। একসময় তিনি দার্জিলিংয়ের সাংসদ ছিলেন।বর্তমানে তিনি বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ।তার বিরুদ্ধে মূল অভিযোগ, কোনও সময়েই তার দেখা পাওয়া যায় না।তাঁর দলের নেতা–কর্মীরাও এই অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছেন।

এখন তিনি বাংলার বাইরে থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। আসলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁর জয়ের আশা ক্ষীণ। তাই তিনি বাংলার কোনও লোকসভা আসন থেকে দাঁড়াতে চাইছেন না। তামিলনাড়ুর কন্যাকুমারিকা থেকে তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তার সেই ইচ্ছার কথা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। যতই অমিত শাহ বারবার বাংলায় এসে টার্গেট বেধে দিয়ে যান না কেন, জেতা আসনও যে ধরে রাখা কঠীন, সুরেন্দ্রজিৎ এর সিদ্ধান্ত সেই কথাই বলছে।

গত শুক্রবার দুর্গাপুরের ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে একটি অনুষ্ঠানে যোগ দেন সুরেন্দ্রজিৎ সিং আলুওয়ালিয়া। সেখানেই তিনি বলেন, ‘আমি প্রথম লোকসভার সদস্য হয়ে বিহার ও পরে ঝাড়খণ্ডের সাংসদ হয়েছি। দার্জিলিংয়ের পর এখানকার সাংসদ। আমার ইচ্ছা এবার কন্যাকুমারী থেকে সাংসদ হওয়ার। আমি যাযাবর। আমাকে দল যেখান থেকে দাঁড়াতে বলবে সেখানেই প্রতিদ্বন্দ্বিতা করব ও জিতব।কেন এমন মন্তব্য করলেন বিজেপি সাংসদ, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Related articles

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...