Saturday, June 20, 2026

প্রতিবাদী দাদাকে খু.ন, পুলিশের জালে ‘গুণধর’ ভাই-ভাই বৌ

Date:

Share post:

প্রতিবাদী দাদাকে খুন করে পুলিশের জালে গুণধর ভাই-ভাই বৌ। বাগুইআটির আদর্শ পল্লিতে অবৈধভাবে রমরমিয়ে মদ, গাঁজার ব্যবসা ফেঁদে বসেছিলেন রাজু মণ্ডল ও তাঁর স্ত্রী পূর্ণিমা মণ্ডল। তারই প্রতিবাদ করায় দাদা রবীন মণ্ডল ও তাঁর স্ত্রীকে ব্যাপক মারধর করেন রাজু-পূর্ণিমা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে, সেখানই মৃত্যু হয় রবীনের। রাজু ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে বাগুইআটি (Baguiati) থানার পুলিশ (Police)।

অভিযোগ, বাগুইআটির আদর্শ পল্লিতে অনেকদিন ধরেই চলছে মদ, গাঁজা অবৈধ ব্যবসা চালাচ্ছিলেন রাজু ও পূর্ণিমা। এর প্রতিবাদ করায় তা নিয়ে দু’ভাইয়ের মধ্যে প্রায়ই বচসা চলত। সোমবার রাতে তা চরমে ওঠে বলে অভিযোগ স্থানীয়দের। রবীনকে ব্যাপক মারধর করেন রাজু। গুরুতর জখম অবস্থায় রবীন মণ্ডলকে বাগুইহাটির দেশবন্ধু নগর হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই তাঁর মৃত্যু হয়। খুনের অভিযোগ দায়ের হলে প্রথমে পূর্ণিমা মণ্ডল ও পরে রাজু মণ্ডলকে গ্রেফতার করেছেন পুলিশ।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...