Saturday, June 20, 2026

মোদির রাজ্যে মধ্যযুগীয় বর্বরতা: বলে হাত দেওয়ায় কাটা হল দলিতের আঙুল

Date:

Share post:

গোটা দেশের দায়িত্ব তাঁর কাঁধে, অথচ নিজ রাজ্যেই গুজরাটেই(Gujrat) ভয়াবহ আকার নিয়েছে জাতিবিদ্বেষ। তারই এক জ্বলন্ত ছবি উঠে এল গুজরাতের পাতন জেলার কাকোশি গ্রামে। স্কুলে খেলা চলাকালীন ভাইপো বলে হাত দেওয়ার অপরাধে এক দলিত(Dalit) ব্যক্তির আঙুল কেটে নিল উচ্চবর্ণের গ্রামবাসীরা। বীভৎস এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে খোদ প্রধানমন্ত্রীর নিজ রাজ্যেই এমন মধ্যযুগীয় বর্বরতা ছবি!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গুজরাতের পাতন জেলার কাকোশি গ্রামে স্কুলের মাঠে চলছিল ক্রিকেট খেলা। ঠিক সেই সময়ে ৮ বছর বয়সী দলিত সম্প্রদায়ের এক বাচ্চা ছেলে আচমকা বলে হাত দেয়। তাতেই চটে যায় দর্শকাসনে থাকা একদল মানুষ। তারা ওই বাচ্চা ছেলেটিকে জাতিবিদ্বেষমূলক কথা বলার পাশাপাশি ভয়ও দেখায়। মারধোর করার হুমকি দেয়। চোখের সামনে এই ঘটনা দেখে প্রতিবাদ করেন ছেলেটির কাকু ধীরজ পার্মা। একজন দলিত সম্প্রদায়ের ব্যক্তির এহেন প্রতিবাদ ভালোভাবে নেয়নি দর্শক আসনে থাকা ব্যক্তিরা। প্রতিবাদের শাস্তি স্বরুপ অভিযুক্তেরা ধীরজের ভাই কীর্তি পার্মার হাতের বুড়ো আঙুল কেটে নেয়।

পুলিশের দাবি, মাঠে ঘটে যাওয়া ঘটনার পর সন্ধ্যায় ৭ জন মিলে ধারালো অস্ত্র সহ হামলা চালায় ধীরজের ভাই কীর্তির উপর। সেখানেই তাঁর হাতের আঙুল কেটে নেওয়ার পাশাপাশি প্রাণঘাতী হামলা চালানো হয়। ঘটনায় আঙুল কাটা যাওয়ার পাশাপাশি গুরুতর আহত হয়েছেন কীর্তি। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। এদিকে গোটা ঘটনায় অভিযুক্ত ৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...