Sunday, May 31, 2026

চেনা রুটে বুধেই ছুটবে করমণ্ডল এক্সপ্রেস!

Date:

Share post:

শুক্রবারের দুর্ঘটনার পর থেকে আতঙ্কে দক্ষিণ ভারতীয় রুটের (South Indian Route)রেল পরিষেবা। ২৩ সেকেন্ডের ধাক্কায় চিরঘুমের দেশে প্রায় ৩০০ যাত্রী। আহত ১০০০- এর বেশি। মৃত্যু নিয়ে রাজনীতির পাশাপাশি রেল পরিষেবার (Rail Service)দিকে উঠেছে বড় প্রশ্ন। যাত্রী সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ রেল, সেই লজ্জা ঢাকতে এবার CBI তদন্তের নামে অন্তর্ঘাতের তত্ত্ব তুলে আনতে মরিয়া রেল এবং রেলমন্ত্রী (Railway Minister)। এর মাঝেই ট্রেন পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা শোনাল ভারতীয় রেল (Indian rail)। শুক্রবার রাতের ওই দুর্ঘটনার পর উদ্ধার কাজ শেষে শনিবার রাত থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য কাজ শুরু করেন রেলকর্মীরা। রবিবার রাত ১০টা ৪০ মিনিটে ডাউন লাইনে প্রথমে একটি মালগাড়ি চালানো হয় বলে রেলবোর্ড সূত্রে খবর। এরপর রাত ১১টা ৩৯ মিনিটে একটি মালগাড়ি যায় ওই রুটে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnav) উপস্থিতিতে আপ লাইনে রাত ১২টা বেজে ৫ মিনিটে প্রথম ট্রেনটি চালানো হয়। এবার রেলের তরফে জানানো হল যে আগামী বুধবার থেকেই চেনা রুটে চলবে করমণ্ডল এক্সপ্রেস (Coromendal Express)।

ইতিমধ্যেই ওই রুটে বন্দেভারত এক্সপ্রেস (Vandebharat Express) চলছে। সোমবার থেকে ফলকনামা এক্সপ্রেসের (Falaknama Express) যাত্রাও শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন ছিল অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেস (Coromendal Express)কবে আবার ছন্দে ফিরবে? দুর্ঘটনার পাঁচ দিন পর, বুধবার বিকেল সওয়া ৩টে নাগাদ আবারও শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেবে করমণ্ডল এক্সপ্রেস।

মঙ্গলবার দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী (Aditya Chowdhury)এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বুধবার বিকেল ৩টে ২০ মিনিটে শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেবে করমণ্ডল। দুর্ঘটনাগ্রস্ত বাহানগা বাজার স্টেশনের উপর দিয়ে সোজা চলে যাবে গন্তব্যের দিকে। তবে দুর্ঘটনাস্থলে ঠিক কতটা গতি থাকবে ট্রেনের সেটা স্পষ্ট নয়।

 

Related articles

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...