Saturday, May 30, 2026

আজ কটক-ভুবনেশ্বরের হাসপাতালে মুখ্যমন্ত্রী, অসহায় পরিবারের পাশে মমতা

Date:

Share post:

ওড়িশার বালাসোরে ভয়ঙ্কর রেল দুর্ঘটনায় বিপর্যস্ত বাংলা। কারণ, অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসের সিংহভাগ যাত্রী এই রাজ্যের। মৃত, আহত, নিখোঁজ যাত্রীদের মধ্যে বেশিরভাগ বাংলার। এমন সঙ্কটজনক পরিস্থিতিতে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী প্রথমদিন থেকে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। উদ্ধারকাজ হোক কিংবা ক্ষতিপূরণ, চিকিৎসা, সবকিছুই নিজে তদারকি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দর্জিলিংয়ে কর্মসূচি থাকলেও তা বাতিল করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃবিমানে বো*মা! উত্তেজনা ছড়াল কলকাতা বিমানবন্দরে

সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ, মঙ্গলবার ভুবনেশ্বর-কটক যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বালাসোরে ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতেই ওড়িশায় যাবেন মুখ্যমন্ত্রী। কটকের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি নিউরোসার্জারি ও অর্থোপেডিক বিভাগে এই মুহূর্তে বাংলার ৫৩ জন চিকিত্‍সাধীন। এদের মধ্যে ৩০ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ৮ জন রয়েছেন আইসিইউতে!

ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। মমতা বন্দ্যোপাধ্যায় চিকিত্‍সাধীন ব্যক্তিদের খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলবেন। চিকিৎসার সমস্ত দায়িত্ব নেবে পশ্চিমবঙ্গ সরকার। ফেরার পথে যেতে পারেন মেদিনীপুর মেডিক্যালেও। সেখানেও অনেক জখম যাত্রী চিকিৎসাধীন।

Related articles

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...

সোনারপুরে চোখে আঘাত অভিষেকের: নেত্রীর নির্দেশে ভর্তি হাসপাতালে

সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...