Saturday, June 20, 2026

আগামিকাল WTC ফাইনালে নামার আগে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল ম‍্যাচ। ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। অজিদের বিরুদ্ধে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া রোহিত শর্মারা। ভারত প্রায় ১০ বছর আইসিসির কোন টুর্নামেন্টে জয়ের মুখ দেখেনি। তবে WTC ফাইনালে নামার আগে এসব নিয়ে ভাবতে রাজি নন ভারত অধিনায়ক। বরং অজিদের বিরুদ্ধেই ফোকসড তিনি।

এই নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” না, বারবার একই কথা বলে লাভ নেই। টি-২০, WTC সবকিছুতেই একই প্রশ্ন। যা হয়েছে সেগুলো দেখে লাভ নেই। আমাদের আগের দিকে এগিয়ে যেতে হবে। গুরুত্বপূর্ণ হল আমরা এখান থেকে কীভাবে আরও ভালো করতে পারি সেটা দেখা। সব ক্রিকেটার, কোচিং স্টাফ, সবার এখন ফোকাস এই দিকেই।”

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের দলের কম্বিনেশন কী রকম হবে? রবিচন্দ্রন অশ্বিন কী প্রথম একাদশে সুযোগ পাবেন? এই প্রশ্নের উত্তরে ভারত অধিনায়ক বলেন,”আমি বলিনি অশ্বিন খেলবে না। একটা জিনিস আমি এখানে দেখেছি, আবহাওয়ার পরিবর্তনের কারণে পিচের চরিত্র বদলে যায়। আজ যেমনটা আছে আগামীকাল তা পাল্টেও যেতে পারে। তাই ম্যাচের দিনই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আগামীকাল আমরা নতুন চ্যালেঞ্জের সঙ্গে শুরু করব। কিন্তু এটা সহজ হবে না। এখনই সেই দিকে মনোযোগ দিতে রাজি নই। ভবিষ্যৎ নিয়ে ভাবিনি। আমি সবসময় বর্তমানের দিকে মনোযোগ দিতে চাই।”

আইপিএল-এ দুরন্ত পারফরম্যান্স করেন শুভমন গিল। WTC ফাইনালের আগে শুভমন নিয়ে রোহিত বলেন,” শুভমনের পরামর্শের দরকার নেই। সে জানে নিজের খেলাটা খেলতে। এর আগে সে WTC ফাইনাল খেলেছে। এছাড়াও টেস্ট, ওয়ান ডে ও টি-২০ তিন ফর্ম‍্যাটের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ও। আশা করছি শুভমন এখানে নিজের সেরা পারফরম্যান্স দেবে।”

আরও পড়ুন:মেসি ম‍্যাজিক, লিও সরতেই বিরাট ধাক্কা পিএসজির, কমে গেল ফলোয়ারের সংখ‍্যা

 

 

Related articles

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...