Saturday, April 4, 2026

ম্যান সিটির মুকুটে নয়া পালক, বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের স্বীকৃতি!

Date:

Share post:

চলতি মরশুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন লিগ জেতার হাতছানি ব্রিটিশ ক্লাব ম্যান সিটির সামনে। জয় পেলে এই খেতাব প্রথম ঘরে তুলতে পারবে ম্যান সিটি। আর এই লড়াই জেতার আগেই বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব ব্র্যান্ডের তালিকায় শীর্ষে পেপ গুর্দিওয়ালার দল। ব্র্যান্ডমূল্য যাচাইয়ের গবেষণা ও কনসালটেন্সি প্রতিষ্ঠান ব্র্যান্ড ফিনান্স ফুটবল ৫০ এই ঘোষণা করেছে। বর্তমানে ম্যান সিটির বাজার মূল্য ১৩০ কোটি পাউন্ড।

উল্লেখ্য, করোনা মহামারির পর ৩৪ শতাংশ বাজার মূল্য বেড়েছে এই ব্রিটিশ ক্লাবটির। আর এই বৃদ্ধির কারণেই মাদ্রিদের ক্লাবটিকে সরিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছে টেমসের পাড়ের ক্লাবটি।  ম্যান সিটির আগে আর কোনও ব্রিটিশ ফুটবল ক্লাব এই খেতাব অর্জন করতে পারেনি।চলতি মরশুমে দূরন্ত ছন্দে রয়েছে পেপ গুর্দিওয়ালার দল। চ্যাম্পিয়ন লিগের খেতাব জয় করার আগেই ম্যান সিটি দখল করেছে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ। চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলেই ত্রিমুকুট দখল করবে তারা। ওই সংস্থার হিসেব অনুয়ায়ী এরফলে ১৫ শতাংশ বাজারদর বৃদ্ধি পেয়েছে ম্যাঞ্চেস্টার সিটির। এর আগে ত্রিমুকুট জয়ের এই রেকর্ড গড়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

ব্রিটিশ ক্লাবটির কাছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পরাজয়ের সঙ্গে সঙ্গে মাদ্রিদের ক্লাবটির বাজারদরে প্রথম স্থান থেকে নেমে আসে দ্বিতীয় স্থানে। রিয়ালের বাজার মূল্য এখন ১২৬ কোটি।

এই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ব্র্যান্ড ফিনান্স বিভাগের প্রধান হুগো হেনসলি বলেন, ম্যাঞ্চেস্টার সিটির উত্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দীর্ঘ বছর ধরে ব্রিটিশ ফুটবলে নিজেদের আধিপত্য বজায় রেখেছে ম্যান সিটি। চারবার প্রিমিয়ার লিগ জেতার রেকর্ডও রয়েছে তাদের ঝুলিতে। এর ফলেই তাদের বাজরমূল্য বৃদ্ধি পেয়েছে। শুধু ম্যাঞ্চেস্টার সিটিই নয়, তালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছে আরও পাঁচটি ক্লাব। এরা হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল, টটেনহ্যাম হটস্পার এবং চেলসি।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...