Friday, April 3, 2026

মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলের হাল হকিকত জানতে চেয়ে বিজ্ঞপ্তি মুখ্যসচিবের

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর দফতরের গ্রিভান্স সেলে জমা পড়া অভিযোগের নিষ্পত্তির হার সহ বিভিন্ন খুঁটিনাটি নিয়ে বিভিন্ন দফতরের কাছে রিপোর্ট তলব করল রাজ্য সরকার। মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৮টি বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে। তার মধ্যে একটি গ্রিভান্স সেল নিয়ে। প্রশ্নের সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ১৫ জুনের মধ্যে সমস্ত দফতরকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্ট জমা দেওয়ার আগে তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট আধিকারিকদের সই করতে হবে বাধ্যতামূলক ভাবে।

এছাড়াও জানতে চাওয়া হয়েছে, আদালতে মামলা চলার অবস্থান, ক্ষতিপূরণ-চাকরি, কর্মীদের তথ্য, বন্যপ্রাণীর জন্য মৃত্যু হয়েছে এমন ব্যক্তির পরিবারে আর্থিক সাহায্য এবং দাফতরিক সম্পদ রক্ষা ও সিকিউরিটি অডিট নিয়ে।

সূত্রের খবর, সমস্ত বিষয় নিয়ে রিপোর্ট পেলে বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠকে বসতে পারেন মুখ্যসচিব। উল্লেখ্য, গ্রিভান্স সেল গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী। উদ্দেশ্য, রাজ্যের মানুষের সমস্যা-অভাব-অভিযোগ জানা এবং তার সমাধান করা।সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তারপরেই লোকসভা। তার আগে উন্নয়নের কাজ খতিয়ে দেখতে চায় নবান্ন। কোনওরকম ত্রুটি বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন- ১২-র বদলে ২৩ জুন পাটনায় বিরোধী জোটের বৈঠক, থাকবেন মমতা-রাহুল

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...