Wednesday, March 25, 2026

স্মরণে ৭১: লাল ফৌজের ষড়*যন্ত্র উড়িয়ে ভারতেই আস্থা হাসিনার

Date:

Share post:

পাকিস্তানকে কাছে টানার ষড়যন্ত্রে কিছুটা সফল হওয়ার পরে ভারতকে কোণঠাসা করতে চেয়ে এবার বাংলাদেশেকে (Bangladesh) পাশে পেতে চাইছে চিন (China)। কিন্তু কৌশলগতভাবে ভারতকে (India) ঘিরে ফেলার চেষ্টা নস্যাৎ করে বাংলাদেশ পাশে থাকার ইঙ্গিত দিল বাংলাদেশ। চিনের সঙ্গে বৈঠকের পরেও ভারতের সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা বিষয়ে জোর দিয়েছে তারা।

মঙ্গলবার ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের (Manoj Pandey) সঙ্গে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে জাতীয় সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ হয়। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের সরকার, সেনাবাহিনী ও জনগণের সমর্থনের কথা স্মরণ করেন বঙ্গবন্ধু-কন্যা হাসিনা। তিনি বলেন, দারিদ্রই দেশের প্রধান শত্রু। “দারিদ্র এই অঞ্চলের জনগণের প্রধান শত্রু এবং এই অঞ্চলের দেশগুলিকে দারিদ্র দূর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথায়, “বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিরাজ করছে। এই সম্পর্ককে কাজে লাগিয়ে আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।”

মনোজ পাণ্ডে বলেন, প্রতিরক্ষা শিল্পে ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা মসৃণভাবে এগিয়ে চলেছে। হাসিনাকে আশ্বস্ত করে জেনারেল পাণ্ডে জানান, বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকীকরণে আগামী দিনেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি পরিদর্শন করেন জেনারেল মনোজ পাণ্ডে। সেখানকার আধুনিকীকরণে তিনি মুগ্ধ বলেও জানান ভারতের সেনাপ্রধান।

অস্ত্র রফতানিতে আন্তর্জাতিক বাজারে শীর্ষে আমেরিকা। তারপরই রাশিয়া। এবার সেই বাজার দখলে উঠে পড়ে লেগেছে চিন। তাদের থেকে প্রচুর হাতিয়ার কিনেছে বাংলাদেশও। এই পরিস্থিতিতে বাংলাদেশকে পাশে পেতে মরিয়ে চিন। ক্ষেত্রে ভারতের উপর চাপ বাড়াতে লাল ফৌজের সুবিধা হবে। কিন্তু বাংলাদেশ যে প্রতিবেশী ভারতের উপরই ভরসা রাখছে, সেটা বুঝিয়ে দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...