Thursday, June 25, 2026

রাম, হনুমান, মন্দির বেকারত্ব ঘোঁচাবে না: মোদি স্তুতির পর এবার সরব পিত্রোদা

Date:

Share post:

দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদির(Narendra Modi) প্রশংসার পর ঘরে বাইরে চাপে পড়ে এবার আক্রমণের পথে হাঁটলেন রাহুল গান্ধীর(Rahul Gandhi) ‘মেন্টর’ তথা ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসে’র সভাপতি শ্যাম পিত্রোদা(Sam Pitroda)। আমেরিকার(America) মাটিতে দাঁড়িয়ে মোদি সরকারকে তোপ দেগে পিত্রোদা বললেন, “বর্তমান ভারতে বেকারত্ব, মুদ্রাস্ফীতি, শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক বিষয়গুলি পেছনে চলে গিয়েছে।” একইসঙ্গে তিনি যোগ করলেন, “রাম, হনুমান, মন্দির বেকারত্ব ঘোচাতে পারবে না।”

বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর সফরসঙ্গী হয়েছেন ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের সভাপতি শ্যাম পিত্রোদা। সেখানেই এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে পিত্রোদা বলেন, “বেকারত্ব, মূদ্রাস্ফীতি, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে আমাদের সমস্যা রয়েছে। অথচ এই বিষয়গুলি নিয়ে কেউ কথা বলেন না। সবাই রাম, হনুমান, মন্দিরের কথা বলে। আমি বলেছি, মন্দির বেকারত্ব ঘোচাতে পারবে না।” উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের বিদেশনীতির প্রশংসা করেন পিত্রোদা। তাঁকে বলতে শোনা যায়, “আমাকে কেউ জানালেন মোদি এই সম্মান পাচ্ছেন। এক্ষেত্রে বলতেই পারি আমি সুখী। কেননা দিনের শেষে তিনি আমার প্রধানমন্ত্রী। কিন্তু এখানে একটা ভুল করা ঠিক হবে না। উনি কিন্তু এই সম্মান পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে। বিজেপির প্রধানমন্ত্রী হিসেবে নয়। এই দুই বিষয়কে আলাদা করে দেখা দরকার। দেড়শো কোটির একটি দেশের প্রধানমন্ত্রীর সর্বত্র সম্মান পাওয়া উচিত। এই নিয়ে আমি গর্বিত। আমি এই বিষয়ে নেগেটিভ নই।”

মোদি স্তুতির পর এবার পিত্রোদার আক্রমণে রাজনৈতিক মহলের দাবি, কংগ্রেস নেতার মোদি প্রশংসায় দলের অন্দরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। যার জেরেই রাহুলের সঙ্গে বিদেশ সফরে গিয়ে দলকে তুষ্ট রাখতে শেষমেশ মোদি আক্রমণের চেনা পথে হাঁটলেন পিত্রোদা।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...