Saturday, April 4, 2026

নবান্নের সুপারিশেই সিলমোহর রাজভবনের, রাজ্যের নয়া নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা

Date:

Share post:

দীর্ঘ টালবাহানার পর পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের প্রধান হিসাবে রাজীব সিনহার নামেই অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত ২৮ মে এই পদে মেয়াদ শেষ হয়েছিল সৌরভ দাসের। তারপর নবান্নর তরফে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম সুপারিশ করে রাজভবনে প্রস্তাব পাঠানো হয়েছিল। এতদিনে সেই সুপারিশে সিলমোহর দিল রাজভবন।অর্থ্যাৎ, রাজ্যের নয়া নির্বাচন কমিশনার হিসাবে রাজীবের নামেই অনুমোদন দেওয়া হয়েছে বলে রাজভবন সূত্রে খবর।


আরও পড়ুন:রাজ্যের সমস্ত চিটফান্ড মামলা এবার ব্যাঙ্কশাল কোর্টে
সামনেই পঞ্চায়েত ভোট। তার আগেই নতুন নির্বাচন কমিশনার পেল রাজ্য। বুধ অথবা বৃহস্পতিবারই দায়িত্ব গ্রহণ করবেন তিনি।


রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের কার্যকালের মেয়াদ শেষ হয় গতমাসেই। তার পর থেকে রাজ্যে নির্বাচন কমিশনারের পদ খালি পড়েছিল। সেই নিয়ে বার বার প্রশ্ন ওঠে। রাজ্যের তরফে নাম পাঠানো সত্ত্বেও, রাজভবনের তরফে এতদিন অনুমোদন মেলেনি। তবে এবার অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্যে নির্বাচন কমিশনারের পদে বসতে চলেছেন রাজীব সিনহা।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...