Friday, April 3, 2026

দুরন্ত হেড-স্মিথ জুটি! ঘুরে দাঁড়াল অজিরা চাপে ভারত

Date:

Share post:

এভাবেও ফিরে আসা যায়! টিমটা যে অস্ট্রেলিয়া টা হাড়ে হাড়ে টের পেল টিম ইন্ডিয়া। যেখানে ৭২ এ তিন উইকেট হারিয়ে ম্যাচের বাইরে চলে গিয়েছিল সেখান থেকে প্রথমদিন খেলার পর স্কোর ৩২৭/৩।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিত। শুরুটা ভালোই হয়। খুব অল্প সময়ের মধ্যেই ৩ উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। দলের রান তখনও ১০০-র গণ্ডিও পার হয়নি। এরপর ম্যাচের রাশ ধরেন স্মিথ-হেড জুটি। প্রথমদিনে খেলার পর ১৫৬ বলে ১৪৬ রানের ইনিংস খেলেছেন। যার মধ্যে রয়েছে ২২টি সেঞ্চুরি ও একটি ছক্কা। পাশাপাশি স্টিভ স্মিথও ভাল খেলেছেন। তিনি করেছেন ২২৭ বলে ৯৫ রান। একদিকে হেড যেমন ভারতীয় বোলারদের ওপর ক্রমাগত আক্রমণ করে যাচ্ছিলেন, ঠিক তেমন স্মিথ যেন ছিলেন অনেকটা রক্ষণাত্মক। সুতরাং এই জুটির ওপর ভরসা করেই যে অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে বড় রানের টার্গেট দিতে চলেছে। এখন দেখা যাক এই দুই ব্যাটসম্যান শেষ পর্যন্ত কত রান করতে পারে।

আরও পড়ুন- ২০২৪-এ প্রধানমন্ত্রী বদল করতে হবে, তৃণমূল কর্মী -সমর্থকদের বার্তা কুণালের

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...