Friday, April 3, 2026

জনসংযোগ যাত্রা থামিয়ে আদি.বাসীদের অভাব-অভিযোগ শুনলেন অভিষেক

Date:

Share post:

জনসংযোগ যাত্রা থামিয়ে আদিবাসীদের অভাব-অভিযোগ শুনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে হুগলি (Hoogli) থেকে নদিয়ায় (Nadia) গিয়েছেন অভিষেক। বৃহস্পতিবার, নদিয়ায় যাওয়ার পথে ধাত্রীগ্রামে আদিবাসীদের সঙ্গে গাড়ি থেকে নেমে কথা বলেন তিনি। তাঁদের দাবিগুলি মন দিয়ে শোনেন। অভিষেক হাতে স্মারকলিপি তুলে দেন অন্দোলনকারীরা।

অভিষেক তাঁদের সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে রাস্তা ছেড়ে দেন আদিবাসীরা। জানান, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে তাঁরা আপ্লুত। তবে কুড়মিরা যে দাবিতে আন্দোলন করছেন তার সঙ্গে তাঁরা একমত নন বলে এদিন অভিষেককে জানান আদিবাসীরা।

দুপুর ২টো নাগাদ বলাগড়ের ক্যাম্প থেকে নদিয়ার উদ্দেশে রওনা দেন অভিষেক। যাত্রাপথে বারবার ধমকাতে হয় অভিষেকের কনভয়কে। এই প্রবল গরমেও রাস্তায় ঠায় দাঁড়িয়ে তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকেরা। এই জেলার নবদ্বীপ হয়ে সড়কপথে কৃষ্ণনগর রোড স্টেশনে পৌঁছলে অভিষেককে স্বাগত জানান সাংসদ আবির বিশ্বাস, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জয়ন্ত সাহা-সহ জেলা তৃণমূল নেতৃত্ব। স্টেশনের মুখ থেকে কৃষ্ণনগর এক নম্বর বিডিও অফিস পর্যন্ত রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষজনের সঙ্গে জনসংযোগ সারেন অভিষেক। অনেকে তাঁদের নানা অভাব-অভিযোগ জানান। এরপর ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে বাহাদুরপুরেও জনসংযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...