Saturday, June 20, 2026

চালু ‘সরাসরি মুখ্যমন্ত্রী’: অভিযোগ শুনবেন খোদ মুখ্যমন্ত্রী, ঘোষিত ফোন নম্বর

Date:

Share post:

‘দুয়ারে সরকার’ করে বাংলার মানুষের সমস্যার সমাধান ঘরের দরজায় এনে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ এবার সরাসরি নিজেদের সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানাতে পারবেন বাংলার মানুষ। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচির নির্দিষ্ট ফোন নম্বরের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

ফোন নম্বরটি হল
৯১৩৭০৯১৩৭০
ফোন করা যাবে
সোম থেকে শনিবার, সকাল ১০টা থেকে সন্ধে ৬টা

মুখ্যমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়ে এই নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। অভিযোগ নিতে ৫০০ কল সেন্টার ও ১০০ কর্মী নিয়োগ করা হয়েছে। রোগী ভর্তি ও আইন-শৃঙখলা সংক্রান্ত বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সব দফতরের সচিবকে সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে বলেন তিনি। প্রত্যেকের ফোনে যাবে অডিও। মমতা জানান, “আমি আপনাদের সকলকে জানাই সাধারণ মানুষকে যাতে দ্রুত পরিষেবা দেওয়া যায়, জেলায় জেলায় ৫৫০টি বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অনেক সমস্যার সমাধান হয় না। আমদের দিদি-কে বলো পার্টি থেকে হয়েছিল। কিন্তু এটা সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।“ মুখ্যমন্ত্রীর কথায়, “মানুষের কথা শোনার জন্য আরও উন্নত ব্যবস্থা করা হল।“ তিনি জানান, এর আগে ৫৫০টির বেশি রিভিউ মিটিং করেছেন। দুয়ারে সরকার, পাড়ায় সমাধানের মাধ্যমে ৬ কোটি ৭৭ লক্ষ লোককে পরিষেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া মানুষ যাতে অভাব অভিযোগ জানাতে পারেন, তার জন্য সিএম গ্রিভান্স সেল হয়ছে। সেখানে ২২ লক্ষ অভিযোগ জমা পড়েছে। “ ৯৮ শতাংশের বেশি অভিযোগের সমাধান হয়েছে৷ এটা নজিরবিহীন“- মত মুখ্যমন্ত্রীর।

এদিন ফের কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া না দেওয়ার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। জানান, “আমরা টাকা পাচ্ছি না, ‘বাংলার বাড়ি’ সেন্ট্রাল বন্ধ করে দিয়েছে। যখন চালু হবে তখন আমরা করে দেব। দিল্লিতে আবার যখন নতুন সরকার আসবে, তখন আবার সেই প্রকল্প নেব।’ এই বৈঠক থেকেই দ্বিতীয় কেষ্টপুর সেতুরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...