Saturday, April 4, 2026

ফ্রান্সের পার্কে দু*ষ্কৃতী হা*মলা, ছু*রিকাহত ছয় শিশুসহ সাত

Date:

Share post:

আলপ্স পবর্ত ঘেঁষা ফ্রান্সের অ্যানেসি শহরে ছুরিকাঘাতে ছয় শিশুসহ সাতজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দেশটির নিরাপত্তা বাহিনী এই তথ্য জানিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে শহরের লেকের কাছে একটি পার্কে একদল শিশু খেলছিল। এ সময় এক ব্যক্তি ছুরি হাতে সেখানে ঢুকে এলোপাতাড়ি হামলা চালায়।

এই শিশুদের বয়স তিন বছরের মতো। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন টুইট করে জানিয়েছেন, হামলাকারী গ্রেফতার হয়েছে। নিরাপত্তা বাহিনীর  তৎপরতায় এটি সম্ভব হয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নির দফতর জানিয়েছে, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। একই সঙ্গে এই ঘটনা দেশটির গণমাধ্যমে ছড়িয়ে পড়লে পার্লামেন্টের সদস্যরা সংসদে এক মিনিট নীরবতা পালন করেন।

হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। কেন সে হামলা চালিয়েছিল তা অবশ্য এখনও জানা যায়নি। একজন প্রাপ্তবয়স্কও লড়ছেন মৃত্যুর সঙ্গে। আহতদের দেখতে যাওয়ার কথা ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের। প্রসঙ্গত, আমেরিকার মতো ফ্রান্সেও বন্দুকবাজ বা ছুরিবাজের হামলা নতুন নয়। বারংবারই এভাবে সাধারণ মানুষের উপরে হামলার ঘটনার সাক্ষী হয়েছেন ফ্রান্সের সাধারণ মানুষ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...