Monday, March 16, 2026

কালিয়াগঞ্জকাণ্ডে সিট-রাজ্য পুলিশের দ্বৈরথে অসন্তুষ্ট বিচারপতি মান্থা

Date:

Share post:

কালিয়াগঞ্জ নাবালিকা মৃত্যুর তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।এই মামলার তদন্তও চলছে তাঁর এজলাসে। কিন্তু সিটকে রাজ্য পুলিশ সহযোগিতা করছে না বলে অভিযোগ করা হয়েছে বিচারপতির এজলাসে। বৃহস্পতিবার শুনানি চলাকালীন বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, এই অভিযোগ সত্য হলে প্রয়োজনে সিবিআইকে তদন্তভার দিতে হবে।

উল্লেখ্য, কালিয়াগঞ্জের ঘটনায় এর আগে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি হাইকোর্টের বিচারপতি মান্থার বেঞ্চ জানিয়ে দিয়েছিলেন, কালিয়াগঞ্জ-কাণ্ডের তদন্ত করবে আদালতের গঠিত এই সিট। সিটের সদস্যরা প্রয়োজন মনে করলে, ফের দেহের ময়নাতদন্তও করতে পারবে বলে জানিয়েছিল আদালত। একইসঙ্গে হাইকোর্ট এও জানিয়েছিল সিআরপিসি অনুযায়ী, তদন্তের প্রয়োজনে সব ক্ষমতা দেওয়া হয়েছে সিটকে এবং প্রয়োজনে তদন্তের খাতিরে নতুন অফিসার যুক্ত করতে পারবে সিট।

গত এপ্রিল মাসে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে। যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে অশান্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ। এর পর ওই ছাত্রীর দেহ নিয়ে যাওয়া নিয়ে পুলিশের ভূমিকায় বিক্ষোভ চরমে ওঠে। বৃহস্পতিবার বিচারপতি বলেন, সিটকে পুলিশ সাহায্য করছে না বলে অভিযোগ উঠছে। এটা ঠিক নয়।

এর জবাবে রাজ্যের তরফে আইনজীবী বলেন, সিটকে সাহায্য করা হয়নি এ বিষয়ে রাজ্য কিছুই জানে না। রাজ্য মামলাটিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল। অবকাশকালীন বেঞ্চে মামলাটির শুনানি হয়নি। আগামী সপ্তাহে শুনানি হতে পারে।

 

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...