Friday, June 5, 2026

জনিকে ছেড়ে দিতে পারে মোহনবাগান :সূত্র

Date:

Share post:

আসন্ন মরশুমের জন‍্য দল আরও শক্তিশালী করছে মোহনবাগান সুপার জায়ান্টস। দলে অস্ট্রেলীয় তারকা স্ট্রাইকার জেসন কামিন্সকে চূড়ান্ত করে ফেলেছে সবুজ মেরুন ক্লাব। যদিও আনুষ্ঠানিক ঘোষনা হয়নি। আর এবার সূত্রের খবর,এই মরশুমে মোহনবাগান দল থেকে বাদ পড়তে পারেন তারকা ফুটবলার জনি কাউকো।গত মরশুমেও অনেক ম্যাচই খেলতে পারেননি তিনি।

সূত্রের খবর, কাউকোর ফিট হতে বেশ কিছুটা সময় লাগবে। শোনা যাচ্ছে, এই মরশুমের নভেম্বর মাসের আগে ফিট হতে পারবেন না কাউকো। নভেম্বর মাসে ফিট হলেও খেলতে বেশ কিছুটা সময় লাগবে। ফলে আইএসএল-এর অনেকটাই ততক্ষণে শেষ হয়ে যাবে। যদি তাঁর সুস্থ হতে বেশি সময় লাগে তবে বিকল্প ফুটবলারের খোঁজ করতে হবে মোহনবাগানকে। সেক্ষেত্রে সবুজ-মেরুন মিডফিল্ডারের জায়গায় আরও এক তারকা ফুটবলারকে সই করাবে তারা। যদিও কাউকোর ব্যাপারে এখনই সিদ্ধান্ত নিতে নারাজ মোহনবাগান কর্তারা। ফলে কাউকোকে নিয়ে অস্বস্তিতে সবুজ-মেরুন শিবির।

জনি কাউকো দারুণ ফুটবল খেলেছেন মোহনবাগানের হয়ে। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয়ার্ধে চোট পান তিনি। চোটের জায়গা এমআরআই করা হলে দেখা যায় তাঁর এসিএল ছিঁড়ে গিয়েছে। দলের মাঝমাঠে জনি কাউকো ছিলেন স্তম্ভ। তাঁকে ঘিরেই তৈরি হয় সমস্ত আক্রমণ। তাই তাঁর পরিবর্ত খুজে বের করা ফেরান্দোর কাছে বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন:৩ অগাস্ট থেকে শুরু ডুরান্ড কাপ


 

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...