Monday, March 16, 2026

কেন বার্সা ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ মেসির? মুখ খুললেন লিও

Date:

Share post:

সব জল্পনার অবসান ঘটিয়ে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওয়নেল মেসি। চলতি বছরই মেসির পিএসজি ছাড়ার সম্ভাবনা জোরালো ছিল। সেই মতে মেসিকে পেতে ঝাঁপিয়ে ছিল তাঁর পুরোনো ক্লাব এফসি বার্সেলোনা এবং সৌদি আরবের ক্লাব আল হিলাল। রেকর্ড অর্থে মেসিকে প্রস্তাব দেয় সৌদির ক্লাব। তবে শেষ দুদিনে মেসির বার্সার ফেরার জল্পনা বাড়ে। এমনকি মেসিও বার্সার ফেরার ইচ্ছে প্রকাশ করেন। কিন্তু শেষমেশ সই করেন ইন্টার মায়ামিতে। কিন্তু কেন সই ইন্টার মায়ামিতে? সেই নিয়ে মুখ খুললেন মেসি। বললেন, বার্সাকে অস্বস্তির মধ্যে দেখতে চাননি।

এই নিয়ে মেসি বলেন,” আমি প্রচণ্ড ভাবে বার্সায় ফিরতে চেয়েছিলাম। আমার কাছে একটা স্বপ্ন ছিল। কিন্তু দু’বছর আগে যা হয়েছিল সেই পরিস্থিতিতে আর পড়তে চাইনি। অন্য কারও হাতে আমার ভবিষ্যৎ নির্ধারিত হোক, সেটা চাইনি। নিজের এবং পরিবারের কথা ভেবে সব সিদ্ধান্ত নিজেই নিয়েছি।”

বার্সায় যোগ না দেওয়া নিয়ে মেসির আরও বলেন,”আমি শুনেছিলাম স্প্যানিশ লিগ আমাকে সই করানোর ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছিল। কিন্তু বার্সায় আমার ফেরার পথে অনেক অনেক সমস্যা ছিল। কখনও চাইনি আমাকে সই করানোর জন্য ওরা ফুটবলারদের বিক্রি করে দিক বা বেতন কমিয়ে দিক। আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। অর্থ কোনও দিন আমার কাছে সমস্যা হয়নি। এমনকি চুক্তি নিয়ে বার্সার সঙ্গে কোনও আলোচনাই হয়নি। ওরা আমাকে একটা প্রস্তাব পাঠিয়েছিল। সেটা কখনও আনুষ্ঠানিক, লিখিত এবং সই করা প্রস্তাব ছিল না। বেতন নিয়ে কোনও কথাই হয়নি। অর্থ রোজগার করতে চাইলে তো সৌদিতে চলে যেতাম।”

এরপাশাপাশি তিনি আরও বলেন,”আমি জানি বার্সেলোনায় এখনও এমন কিছু মানুষ রয়েছেন যাঁরা চান না আমি ক্লাবে ফিরি। তাতে নাকি ক্লাবে নেতিবাচক প্রভাব পড়বে। ইউরোপের বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সেগুলো পাত্তাও দিইনি। আমার একটাই ভাবনা ছিল, ইউরোপে খেললে বার্সেলোনাতেই খেলব। তবে হলো না। তবে বার্সেলোনার কাছাকাছি থাকার চেষ্টা করব। আবার গিয়ে বার্সেলোনায় থাকব, এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আশা করি কোনও একদিন ক্লাবকে সাহায্য করতে পারব। কারণ ক্লাবটাকে আমি ভালবাসি।”

আরও পড়ুন:জল্পনার অবসান, মিয়ামিতে যাচ্ছেন মেসি

 

 

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...