Sunday, April 5, 2026

রূপকথার ‘সেলফিশ জায়েন্ট’ ! ফ্রান্সের পার্কে ঢুকে শিশুদের ওপর হাম.লা যুবকের

Date:

Share post:

লেকের ধারে একটি পার্কে খেলা করছিল ছোট বাচ্চারা। আচমকাই হাতে ছুরি নিয়ে পার্কটিতে ঢুকে পড়ে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। এরপর একের পর এক শিশুর দেহে ছুরির কোপ বসাতে থাকে। পার্কে উপস্থিত অন্যান্যদের তখন চক্ষুচড়কগাছ। নিরীহ শিশুদের ওপর এভাবে ছুরির আঘাত করায় তাঁদের বাঁচাতে ছুটে আসেন কয়েকজন। তাঁদের মধ্যে একজনকেও ছুরি দিয়ে আঘাত করে ওই দুষ্কৃতী। নৃশংস এই ঘটনাটি ঘটেছে ফ্রান্সের ফ্রেঞ্চ আল্পসের অ্যানিসি নামের এক শহরে।

আরও পড়ুন:করমণ্ডল দু*র্ঘটনার জেরে আজ ও কাল বাতিল বহু ট্রেন
স্থানীয় সময় তখন সকাল পৌনে ১০টা তখনই পার্কের ভেতরে ঢুকে শিশুদের ওপর হামলা চালায় ওই দুষ্কৃতী।আপাতত গুরুতর আহত অবস্থায় দুই শিশু সহ একজন হাসপাতালে চিকিৎসাধীন।সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে ওই হামলাকারীকেও। ঠিক কী কারণে বয়স তিরিশের ওই যুবক শিশুদেরকে আঘাত করল, তা এখনও জানা যায়নি। হামলাকারী সিরিয়ার এক ব্যক্তি বলে চিহ্নিত করেছে পুলিশ।

ঘটনাস্থল থেকে পাওয়া একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, পার্কে ঢুকে এমনিই হনহন করে হাঁটছে সে। হাতে খোলা ছুরি। আচমকা ছুটে গিয়ে প্যারামবুলেটরে শুয়ে থাকা একটি শিশুকে কোপ মারে সে। মা বাধা দিলে, তাঁকে সরিয়ে, পরপর কয়েকবার কোপায়। ভয়াবহ এই ভিডিও দেখলেই গা শিউরে ওঠার জোগাড়।
পুলিশ জানিয়েছে, পার্কে ছুরিবিদ্ধ ৬টি শিশুকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২টি শিশুর অবস্থায় অত্যন্ত আশঙ্কাজনক। ওই হাসপাতালেই ভর্তি রয়েছেন ছুরিবিদ্ধ প্রাপ্তবয়স্ক ব্যক্তিও।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...