Friday, June 26, 2026

পুরীগামী ট্রেনের AC কোচের নীচে আ.গুন! বরাতজোরে রক্ষা পেলেন যাত্রীরা

Date:

Share post:

পুরীগামী এক্সপ্রেস ট্রেনের এসি কোচের নীচে আগুন! বৃহস্পতিবার রাত ১০ টার পরে ওড়িশার নুয়াপাড়ায় ডাউন ১৮৪২৬ দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কোচের নীচে আগুন দেখা যায়। ব্রেক প্যাডের সংঘর্ষের জেরে সেই আগুন লেগেছিল। দ্রুত আগুন নিভিয়ে ফেলেন দমকল কর্মীরা। যদিও ঘটনায় কোনও যাত্রী আহত বা হতাহতের খবর মেলেনি।তবে ঘটনায় আতঙ্ক তৈরি হয় যাত্রীদের মধ্যে।

আরও পড়ুন:শ্বাশুড়ি হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ! মেয়ের বিয়েতে কেমন ছিল বাজেট ?

বৃহস্পতিবার রাত ১০ টা সাত মিনিটে ওড়িশার নুয়াপাড়া জেলার নুয়াপাড়া খারিয়ার স্টেশনে ঢোকে দুর্গ-পুরী এক্সপ্রেস। যে স্টেনশন ওড়িশা ও ছত্তিশগড়ের সীমান্তে অবস্থিত। সেইসময় ধোঁয়ায় ভরে যায় বি৩ কোচ। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তাঁরা দ্রুত রেল কর্তৃপক্ষকে খবর দেন। তারপর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।এরপর ফের পুরীর উদ্দেশে রওনা দেয় ডাউন ১৮৪২৬ দুর্গ-পুরী এক্সপ্রেস।

রেলের কর্তারা জানিয়েছেন, ট্রেনের চেন টানার পর ব্রেক প্যাড ঠিকমতো কাজ করেনি। ব্রেক প্যাডের সংঘর্ষের জেরে আগুন লেগে যায়। আগুন নেভানোর পর রাত ১১ টা নাগাদ পুরীর উদ্দেশে রওনা দেয় সেই এক্সপ্রেস ট্রেন। ইস্ট-কোস্ট রেলের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘ব্রেক প্যাডের সংঘর্ষের জেরে আগুন ধরে যায়। তবে কোচের মধ্যে আগুন ছড়ায়নি।’

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...