Friday, April 3, 2026

WTC ফাইনালে চাপে ভারত, রোহিত-রাহুলের স্ট্র‍্যাটেজি নিয়ে প্রশ্ন সৌরভের

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চাপে ভারতীয় দল। ম্যাচে শুরুর দিন থেকেই চাপে পড়ে গিয়েছে রোহিত শর্মারা। দ্বিতীয় দিনে একের পর এক তারকা ব্যাটারের আউট হওয়ায় সেই চাপ আরও বাড়িয়ে দিয়েছে। প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে ৪৬৯ রান করে অস্ট্রেলিয়া। সেই রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারায় ভারতীয় ব‍্যাটাররা। WTC ফাইনালে প্রথম দিন থেকেই টিম ইন্ডিয়ার সিলেকশন নিয়ে উঠছে প্রশ্ন। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রশ্ন তুললেন রোহিত শর্মা রাহুল দ্রাবিড়দের স্ট্র‍্যাটেজি নিয়ে।

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিনে রবীন্দ্র জাদেজা ফিরতেই সৌরভ স্পষ্ট ভাষায় ভারতের রণনীতির সমালোচনা করেন। জাদেজা আউট হওয়ার সময় হিন্দিতে কমেন্ট্রি করছিলেন মহারাজ। সেই সময় তিনি বলেন, “সবুজ পিচে অফস্পিনাররা খেলতে পারে না, কে বলেছে? জাদেজাকে লিয়নের আউট করা থেকেই বিষয়টি স্পষ্ট। টেস্টে লিয়নের চারশোর বেশি উইকেট রয়েছে। এই মুহূর্তে ভারতীয় ইনিংসের সেরা ব্যাটারকে ও আউট করল। এই পিচে টার্ন এবং বাউন্স দুইই রয়েছে।”

WTC ফাইনালে ওভালে খেলতে নামার শুরুতেই বিতর্কের দেখা দেয় ভারতের প্রথম একাদশ নিয়ে। অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় ওভালের সুইং নির্ভর কন্ডিশনে চার সিমার এবং এক স্পিনারে আক্রমণ সাজায়। এক স্পিনার হিসাবে জায়গা পান জাদেজা। বাইরে বসে থাকতে হয়েছে রবিচন্দ্রন অশ্বিনের মত সেরা স্পিনারকে। আর এরপরই ঝড় ওঠে। প্রথম দিন এই দেখেই সৌরভ বলেছিলেন,” আমি অধিনায়ক হলে, অশ্বিনের মত কোয়ালিটি স্পিনারকে বসানো আমার পক্ষে কঠিন হত। তবে আমি এবং রোহিত অধিনায়ক হিসেবে আলাদা। দু-জনের চিন্তাভাবনাও আলাদা হবে।”

আরও পড়ুন:আউট হওয়ার পরই খাওয়ার হাতে কোহলি, ভাইরাল হতেই ক্ষুব্ধ ক্রিকেট মহল

 

 

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...