Thursday, June 25, 2026

রিপোর্ট সন্তোষজনক নয়! পুর নিয়োগ দু.র্নীতি মামলায় ফের হাই কোর্টের ভ.র্ৎসনার মুখে ইডি

Date:

Share post:

ফের কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পাশাপাশি রাজ্যে পুর নিয়োগ দুর্নীতির (Municipality Recruitment Scam) তদন্তও চলছে পুরোদমে। তবে সেই তদন্তের যে রিপোর্ট জমা পড়ল আদালতে, আর তা দেখেই রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও সিবিআই (CBI)- দুই কেন্দ্রীয় সংস্থাকেই ওই মামলায় রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবার আদালতে ইডি-র জমা দেওয়া রিপোর্ট দেখে বিচারপতি সিনহা মন্তব্য করেন, এই রিপোর্ট একেবারেই সন্তোষজনক নয়। আগামী ১৪ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

শুক্রবার মুখবন্ধ খামে বিচারপতির সিনহার কাছে রিপোর্ট পেশ করে ইডি। রিপোর্ট দেশে চরম অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদীর উদ্দেশে বিচারপতি বলেন, এই রিপোর্টে নতুন কী আছে? যা যা পদক্ষেপ নিয়েছেন সেগুলো আগেই বলেছিলেন। একটি অনুচ্ছেদ ছাড়া নতুন কোনও তথ্য নেই। সব তথ্যই পুরনো। পাশাপাশি ইডির উদ্দেশে ক্ষুব্ধ বিচারপতির প্রশ্ন, তদন্তের গতি এত শ্লথ কেন? তবে আদালতকে পাল্টা যুক্তি দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন, ঘটনার মূল তদন্ত সিবিআই-র হাতে রয়েছে। আর তার উপর নির্ভর করেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে।

পাশাপাশি এদিন রাজ্যকে ভর্ৎসনা করে বিচারপতি বলেন, একবার সুপ্রিম কোর্টে এসএলপি করছেন, আবার সেটা প্রত্যাহার করছেন। এটা কী হচ্ছে? আইনজীবীরা কি বিনা পয়সায় মামলা করেছেন?। ‘কাদের টাকায় এই মামলা হয়েছে? রাজ্যের এই আচরণ একেবারেই প্রত্যাশিত নয়। এদিকে এদিন হাই কোর্টের কাছে রিপোর্ট পেশের জন্য আরও কিছুটা সময় চাইল সিবিআই। আগামী বুধবার সিবিআই ও ইডিকে আদালতের তরফে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...