Wednesday, March 25, 2026

গোষ্ঠীদ্ব*ন্দ্ব, নির্দল বরদাস্ত নয়, দলের মনোনীত প্রার্থীর জন্যই ঝাঁপাতে হবে, বার্তা তৃণমূল নেতৃত্বের

Date:

Share post:

আগামী ৮ জুলাই রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট (Panchayet Election)। আজ, শুক্রবার থেকেই শুরু হয়েছে মনোনয়ন (Nomination)জমা দেওয়ার পর্ব।এক্ষেত্রে অনেকটাই সাবধানী শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) শীর্ষ নেতৃত্ব। গত ২৫ জুন থেকে পঞ্চায়েতে মানুষের পছন্দের মানুষকেই তৃণমূলের প্রার্থী করার জন্য জনসংযোগ যাত্রায় নেমেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যার পোশাকি নাম “তৃণমূলে নবজোয়ার” (Trinamoole NaboJowar)। ইতিমধ্যেই ১৭টি জেলা চষে ফেলেছেন অভিষেক। বাকি দুই ২৪ পরগনা। কোচবিহার থেকে যে যাত্রা শুরু করেছিলেন ১৬জুন কাকদ্বীপ তা শেষ করবেন। এরই মাঝে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা।

ভোটের ঢাকে কাঠি পড়তেই জেলায় জেলায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে বার্তা, দলের বেছে নেওয়া প্রার্থীকেই মেনে নিতে হবে সকলকে। দল অনেক বড়। তাই দলের মনোনীত কোনও প্রার্থীকে ব্যক্তিগতভাবে কারও কারও পছন্দ না হলেও তাঁকেই মেনে নিতে হবে। দলের প্রার্থীর জন্যই ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত নয়। অভিমান করে নির্দল হয়ে দাঁড়ালে কড়া ব্যবস্থা নেবে দল। শুধু তাই নয়, সূত্রের খবর পঞ্চায়েত ভোটকে অশান্তি এড়াতে গঠন করা হতে পারে বিশেষ কমিটি। বুথস্তর পর্যন্ত যোগাযোগ রাখবেন সেই কমিটির সদস্যরা।

তৃণমূল সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাইয়ের কাজ কার্যত শেষ। দলের তরফে ত্রিস্তর পঞ্চায়েতে প্রার্থীর নাম প্রতিটি জেলা নেতৃত্বকে পাঠিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট জেলা নেতৃত্ব প্রার্থীদের নাম ঘোষণা করবে। তারপরই শুরু হবে তৃণমূল প্রার্থীদের মনোনয়ন পেশ।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...