Saturday, April 4, 2026

দুরন্ত প্রত‍্যাবর্তন রাহানের, অজিদের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন জিঙ্কস

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৯৬ রান করল ভারত। টিম ইন্ডিয়া পিছিয়ে ১৭৩ রানে। প্রথম ইনিংসে ভারতের হয়ে লড়াই অজিঙ্কে রাহানে এবং শার্দুল ঠাকুরের। ৮৯ রান রাহানে। ৪৮ রান রবীন্দ্র জাদেজার। ৫১ রান শার্দুল ঠাকুরের।

এ যেন রাজার প্রত‍্যাবর্তন। ৫১২ দিন পর প্রত্যাবর্তন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চ স্মরণীয় করে রাখলেন অজিঙ্কে রাহানে। বিরাট চাপের মধ্যে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দেওয়াল হয়ে দাঁড়ালেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটার। ১২৯ বলে করলেন ৮৯ রান। ইনিংস সাজালেন ১১ টি চার এবং ১ টি ছয় দিয়ে। আর রান করার সুবাদে নজির গড়েন জিঙ্কস। টেস্ট ক্রিকেটে ৫০০০ রান করলেন তিনি।

প্রথমে রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে আক্রমণের রাস্তায় হেঁটেছিলেন রাহানে। মারকুটে ব্যাটিং করে আউট হন জাদেজা। ৭১ রান যোগ করেন দুই ব্যাটার। যদিও এই পার্টনারশিপে খুব বেশি রান করতে পারেননি রাহানে। তবে খেলে ফেলেন ৪৯ বল। যার জেরে ওভালের উইকেট ঠিক কেমন তা বুঝে নিতে অসুবিধা হয়নি ভারতীয় দলের এই তারকা ব্যটারের। তৃতীয় দিনের শুরুতে ভরত আউট হওয়ার পর আক্রমণ শুরু করেন রাহানে। শার্দূল ঠাকুরকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন রাহানে। তবে ব‍্যাট হাতে দুরন্ত ক‍ামব‍্যাক করলেও, শতরান এল না জিঙ্কসের ব‍্যাট থেকে। রাহানের ব‍্যাট থামল ৮৯ রানে।

আরও পড়ুন:WTC ফাইনাল, বল বি.কৃত করে গিল-কোহলি-পুজারাকে আউট অজিদের, চা.ঞ্চল্যকর অভিযোগ পাক ক্রিকেটারের

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...