Monday, April 6, 2026

ফের আ.ত্মঘাতী বি.স্ফোরণ আফগানিস্তানে! লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা

Date:

Share post:

ফের আফগানিস্তানে (Afghanistan) আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Blast)। এবার বাদাখশান প্রদেশে রাজ্যপালের শেষকৃত্য অনুষ্ঠানেই ঘটল আত্মঘাতী বিস্ফোরণ। জানা গিয়েছে, বৃহস্পতিবার বাদাখশান প্রদেশের রাজধানী ফৈজাবাদে একটি মসজিদে (Moscue) আচমকাই আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের এবং গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

যদিও আফগান স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে। বাদাখশান প্রদেশের ভারপ্রাপ্ত রাজ্যপাল নিসার আহমেদ আহমাদির শেষকৃত্য অনুষ্ঠানে এই আত্মঘাতী বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। আফগান মন্ত্রীদের নিশানা করেই এই বিস্ফোরণ ঘটানো হয় বলে দাবি স্বরাষ্ট্র মন্ত্রকের।

পাশাপাশি আফগান স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ফৈজাবাদের নবাবি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণটি হয়। ওই মসজিদেই রাজ্যপাল নিসার আহমেদ আহমাদির শেষকৃত্য অনুষ্ঠান চলছিল। আর সেই উপলক্ষ্যে বহু মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। ফলে এদিনের আত্মঘাতী বিস্ফোরণে জখম ৩০ জনের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর। তবে কারা এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটাল তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। ইতিমধ্যে ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...