Tuesday, March 24, 2026

কালিয়াগঞ্জকাণ্ডে বিচারপতি মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে জোড়া মামলা রাজ্যের

Date:

Share post:

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে মাস কয়েক আগে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি।সেই ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। অবসরপ্রাপ্ত সিবিআই কর্তা উপেন বিশ্বাস, আইপিএস অফিসার দময়ন্তী সেন ও রাজ্যের প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তকে সিটের সদস্য হিসেবে নিয়োগ করেন বিচারপতি।

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার জোড়া মামলা করল রাজ্যের।প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সোমবার দুটি মামলারই শুনানি। জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত অফিসারদের নিয়ে সিট গঠনের বিরোধিতা করে প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। এর পাশাপাশি কালিয়াগঞ্জ কাণ্ডের তদন্তে সিটকে অসহযোগিতার অভিযোগ উঠছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। সেই নিয়ে স্বরাষ্ট্রসচিবের রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি মান্থা। সেই নির্দেশেরও বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে মামলা রাজ্যের।

প্রসঙ্গত,গতকালই সিটকে রাজ্য পুলিশ সহযোগিতা করছে না বলে অভিযোগ করা হয়েছে বিচারপতির মান্থার এজলাসে। বৃহস্পতিবার শুনানি চলাকালীন বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, এই অভিযোগ সত্য হলে প্রয়োজনে সিবিআইকে তদন্তভার দিতে হবে।

সম্প্রতি হাইকোর্টের বিচারপতি মান্থার বেঞ্চ জানিয়ে দিয়েছিলেন, কালিয়াগঞ্জ-কাণ্ডের তদন্ত করবে আদালতের গঠিত এই সিট। সিটের সদস্যরা প্রয়োজন মনে করলে, ফের দেহের ময়নাতদন্তও করতে পারবে বলে জানিয়েছিল আদালত। একইসঙ্গে হাইকোর্ট এও জানিয়েছিল সিআরপিসি অনুযায়ী, তদন্তের প্রয়োজনে সব ক্ষমতা দেওয়া হয়েছে সিটকে এবং প্রয়োজনে তদন্তের খাতিরে নতুন অফিসার যুক্ত করতে পারবে সিট।

কিন্তু আজ রাজ্যের জোড়া মামলার পর এখন দেখার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলায় কি রায় দেয়।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...