Monday, June 8, 2026

পঞ্চায়েতের মনোনয়ন ঘিরে অ.শান্তি: দলীয় কর্মীদের কড়া বার্তা অভিষেকের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে গত বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হয়েছে মনোনয়ন পর্ব। সেই দিন থেকেই দফায় দফায় অশান্তির খবর পাওয়া গিয়েছে রাজ্যের একাধিক জায়গা থেকে। এই ধরনের অশান্তি থেকে দলীয় কর্মীদের দূরে থাকার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি এটাও জানিয়ে দিলেন যদি কেউ মনোনয়ন দিতে না পারেন সেক্ষেত্রে তৃণমূলকে জানাতে। দলের তরফেই মনোনয়ন জমার ব্যবস্থা করা হবে।

বর্তমানে নবজোয়ার কর্মসূচীতে শুক্রবার নদিয়ার কৃষ্ণগঞ্জে রয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই দলীয় কর্মীদের বার্তা দিয়ে অভিষেক বলেন, “দলের তরফ থেকে কড়া নির্দেশ, কেউ এই ধরণের ঝামেলায় জড়াবেন না। মনোনয়ন ঘিরে অশান্তিতে জড়াবেন না। প্রশাসনকেও বলা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।” পাশাপাশি তিনি আর জানান, “কেউ মনোনয়ন জমা না দিতে পারলে দলকে জানান। তৃণমূল কংগ্রেস মনোনয়নের ব্যবস্থা করবে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হয়েছে পঞ্চায়েতের মনোনয়ন পর্ব। ওইদিনই রাজ্যজুড়ে দফায় দফায় অশান্তির পর শুক্রবারও তা অব্যাহত থাকে। বৃহস্পতিবার রাতেই মুর্শিদাবাদের খড়গ্রামে গুলিতে খুন হন ফুলচাঁদ শেখ নামে এক কংগ্রেস কর্মী। এছাড়াও মনোনয়ন ঘিরে অশান্তি ছড়ায় আসানসোলের বারাবনি, ডোমকল, বাঁকুড়ার বিষ্ণুপুরে। এই পরিস্থিতি সামাল দিতেই এবার কড়া সুরে দলীয় কর্মীদের নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...