Wednesday, March 18, 2026

ঘুটিয়ারি শরিফ থেকে উদ্ধার তাজা বো.মা! আ.টক ১, আ.তঙ্কে স্থানীয়রা

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আর মাত্র কয়েকটা দিন বাকি। ইতিমধ্যে নির্বাচনের দিনক্ষণও ঘোষণা হয়ে গিয়েছে। এবার দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফ (Ghutari Sharif) এলাকা থেকে উদ্ধার হল তাজা বোমা (Bomb)। শনিবার সকালে সুভাষ পল্লি এলাকায় কৃষ্ণ হাওলাদারের বাড়ির পিছনের বাগান থেকে দুটি ব্যাগ মিলিয়ে মোট ২০-২৫টি বোমা মেলে।

ইতিমধ্যে ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যে মজুত বোমা বাজেয়াপ্ত (Seized) করতে তৎপর রাজ্য। ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। তবে আচমকা এত বোমা উদ্ধারে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

এর আগে গত ৬ জুন দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরীফে বিস্ফোরণ ঘটে। একটি বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। ঘটনায় গুরুতর আহত হয় এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এক মহিলা সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও ওই বাড়ি থেকে বেশ কয়েকটি বোমা, দুটি একনলা বন্দুক এবং বন্দুক তৈরির সামগ্রী উদ্ধার করে পুলিশ।

 

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...